Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বেহালার পর সৌরভের মহারাজকীয় ঠিকানা, জানেন কত দাম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বেহালার পর সৌরভের মহারাজকীয় ঠিকানা, জানেন কত দাম

By Shamim RezaMay 20, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৪৮ বছরের সম্পর্কের অবসান! শেষ পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের মঙ্গলচন্ডী ভবন ছাড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়! খবর তো তেমনই। ইতিমধ্যেই মধ্য কলকাতার লোয়ার রডেন স্ট্রিটে একটি বিলাসবহুল বাংলো কিনে ফেলেছেন বিসিসিআই সভাপতি। সৌরভ ও তাঁর পরিবারকে স্বাগত জানানোর জন্য পুরোপুরি প্রস্তুত মহারাজকীয় ঠিকানা।

সৌরভ

Advertisement

শহরের মাঝামাঝি ৪০ কোটি টাকার বিনিময়ে একটি বাংলো কিনেছেন তিনি। কাজ-কর্মের সুবিধার জন্য সেখানেই সপরিবারে থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সুত্রের খবর, সৌরভের নতুন বাড়ি নিজাম প্যালেসের খুব কাছেই। ২৩.৬ কাঠা জুড়ে তৈরি হয়েছে এই বাংলো। প্রতি কাঠার দাম ১.৭ কোটি টাকা! দাম চোখ কপালে তুলে দেওয়ার মতো। ৪০ কোটি টাকা! রাস্তার একদম শেষপ্রান্তে বাড়ি হওয়ায় শান্ত পরিবেশ থাকবে। ভবিষ্যতে তিনি এই জমিতে বাংলো বানাতে পারেন।

নতুন বাড়িতে যাওয়া প্রসঙ্গে সৌরভ বলেন, “আমার নতুন বাড়ি হওয়ায় খুশি। আমি এটাকে এ ভাবেই দেখি। শহরের মাঝামাঝি থাকা সবসময় সুবিধার। কিন্তু যেখানে ৪৮ বছর ধরে থেকেছি সেটা ছাড়া খুব কঠিন।”

বিশেষ কারণে সৌরভ এই বাংলোকে আগামীর ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। যেহেতু শহরের মাঝামাঝি এই বাড়িটা, ফলে দৈনন্দিন কাজে অনেক সুবিধা হবে। বেহালা থেকে যেটা সমস্যার ছিল। বেহালার মত ব্যস্ত এলাকা নয় রডেন স্ট্রিট। বেহালা থেকে যাতায়াত অনেকটা সময়সাপেক্ষ ব্যাপার। দূরত্বের পাশাপাশি, ট্রাফিকের সঙ্গে মোকাবিলা করা বেশ কঠিন। সৌরভের টাইট শিডিউলের মধ্যে যেটা বেশ অসুবিধার।

বেহালা থেকে তাঁকে দৈনন্দিন কাজের জন্য যাতায়াতের সমস্যার কথা তিনি একাধিকবার আলোচনা করেছেন। অনেক অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরতে হত তাঁকে। তাই শেষ পর্যন্ত তাঁর ঠিকানা বদলে যেতে চলছে।

ছোট বয়সেই প্রেম করায় বোর্ডিং স্কুলে ভর্তি করা হয় কারিনাকে

শোনা যাচ্ছে ব্যবসায়ী অনুপমা বাগড়ি, কেশব দাস বিয়ানি এবং নিকুঞ্জ দাস বিয়ানির থেকে সৌরভ এই বাংলো কিনেছেন। মা নিরূপা গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা, কন্যা সানার নামে কেনা হয়েছে এই বাংলো। সপরিবারেই সেখানে থাকবেন মহারাজ। কেরিয়ারের মধ্যগগনে থাকার সময় তাঁর বেহালার বাড়িতে থাকা একাধিক গাড়ি নিয়ে চর্চা হত। এ বার থেকে তাঁর নতুন বাংলো নিয়েও আম জনতার আগ্রহ তুঙ্গে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

July 12, 2026
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026

Latest News

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa