দীর্ঘ দুই দশক পর সংসদ চত্বরে ফিরে মন্ত্রিত্ব গ্রহণ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রতিক্রিয়ায় দেশের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন তিনি।

বন্ধু

Advertisement

শপথের পর তিনি বলেন, জাতির তো অনেক প্রত্যাশা। প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন ঘটাতে হবে। বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। লুটপাট করে মাফিয়ারা যেসব টাকা পয়সা বিদেশে নিয়ে গেছে সেগুলো ফেরত আনতে হবে। গণতন্ত্রকে দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে প্রোথিত করতে হবে। এগুলোই মূল চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, ২০ বছর পর এই সংসদ চত্বরে এসেছি। আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, তারা পরপর সাতবার আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছে আমার তেমন কোনো গুণ না থাকা সত্ত্বেও। আমি আশা করব তাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করব।

স্বাধীনতার প্রশ্নে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে পারে, তাদের ওপর আধিপত্যবাদী বা অন্য কোনো শক্তি যেন চড়াও হতে না পারে সেজন্য আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু থাকবে না।

তিনি বলেন, আমাদের প্রধান চেষ্টা হবে এদেশের নাগরিক যেন মাথা উঁচু করে চলতে পারে। তাদের যেন আর ভয়ের আবহে বসবাস করতে না হয়। আর কোনো গডফাদার দেখতে চাই না। আর কোনো গুম খুন ইত্যাদি দেখতে চাই না। একটা সম্প্রীতির আবহ বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে থাকুক এটাই কামনা করি।

ভোলা-৩ আসনের সাতবারের এমপি হাফিজ উদ্দিন আহমদ তৃতীয়বারের মতো মন্ত্রী হলেন। এর আগে তিনি দুবার বাণিজ্য প্রতিমন্ত্রী, পাট ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.