Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বায়তুল মোকাররমে সং.ঘ.র্ষ, কী ঘটেছিল জানালেন মুসল্লিরা
জাতীয়

বায়তুল মোকাররমে সং.ঘ.র্ষ, কী ঘটেছিল জানালেন মুসল্লিরা

By Shamim RezaSeptember 20, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বায়তুল মোকাররমের আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন ও বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খানের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগের ওই ঘটনায় অনেক মুসল্লি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে লাপাত্তা থাকা আগের খতিব মুফতি রুহুল আমীন গোপালগঞ্জ থেকে ১ হাজার ছাত্র এনে মুসল্লিদের ওপর হামলা চালায়।

Mosque

Advertisement

মুসল্লিরা জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব রুহুল আমীন শুক্রবার মসজিদে ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এ সময় পলাতক থাকা খতিব মুফতি রুহুল আমীন তার অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন।

পরে বিষয়টিতে বর্তমান খতিবের অনুসারীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। সেই সঙ্গে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় মসজিদে সাধারণ মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মসজিদে এসে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী এক মুসল্লি জানান, আমরা কয়েকবার বলেছি, খতিব রুহুল আমীন নামাজ পড়াতে মসজিদে ঢুকেছে। মুসল্লিরা তখন বলে, আপনার কাছে নামাজ হবে না। এটা বলার কারণে খতিব রুহুল আমীনের কয়েকশ’ সন্ত্রাসী মুসল্লিদের মেরে মসজিদ থেকে বের করে দেয়। অন্তর্বর্তী সরকার থাকাবস্থায় কীভাবে আমাদের ওপর হামলা চালায়? আমরা এর বিচার চাই।

আরেক মুসল্লি বলেন, ফ্যাসিবাদের দোসররা পদত্যাগ করেছে। বায়তুল মোকাররমের একজন আলেম এই ভূমিকা নিতে পারে, আমরা এমনটা মনে করিনি। তিনি নিজেকে খতিব হিসেবে দাবি করছেন। গোপালগঞ্জ থেকে প্রায় ১ হাজার মাদরাসার ছাত্র এনে বায়তুল মোকাররম দখল করে খুতবা দিতে চান। তখন মুসল্লিরা তাকে বলে, আপনি খুতবা দিতে পারেন না। শহিদদের রক্তের দাগ এখনো শুকায়নি। সিদ্ধান্ত হবে তারপর খুতবা দেবেন। এর পরপরই তার সঙ্গে আসা ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদের পেটায়। কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়া তার ছাত্ররা মসজিদের ভেতরে মুসল্লিদের রক্তাক্ত করে।

এ ঘটনায় অন্তত ৫০ জন মুসল্লি আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তারা মসজিদে থাকা জুতার বাক্স, রড ও পাইপ দিয়ে মসজিদের গ্লাস ভেঙেছে। পরে সেই গ্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে মুসল্লিদের ওপর হামলা চালায়।

ভরপুর রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা ছিলেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন। পরবর্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নতুন খতিব নিয়োগ দেয়ার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন। সে কারণে নামাজ পড়ানোর জন্য নতুন একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

June 25, 2026
pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

June 25, 2026
বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

June 25, 2026

Latest News

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa