আবির হোসেন সজল : পাটগ্রামে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে রফিকুল ইসলাম (৪০) নামে এক গ্রাম পুলিশকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বুড়িমারী ইউনিয়নের করলাটারী এলাকায় এই অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধরলা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন রফিকুল ইসলাম অবৈধ সিন্ডিকেটের পক্ষ নিয়ে সরকারি কাজে বাধা প্রদান করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইউএনও তানভীর হোসেন জানান, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


