Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেষ সম্বল নিয়ে ফুটপাতে বঙ্গবাজারের দোকানিরা
জাতীয়

শেষ সম্বল নিয়ে ফুটপাতে বঙ্গবাজারের দোকানিরা

By iNews DeskApril 8, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রতিবছর এই মৌসুমে জমজমাট থাকত বঙ্গবাজার। রাজধানীতে তৈরি পোশাকের অন্যতম পাইকারি ও খুচরা বাজার এটি। পুরো কমপ্লেক্স এখন ধ্বংসস্তূপ। গত মঙ্গলবার ভোরে লাগা আগুনে কমপ্লেক্সের চারটি মার্কেটের প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখনো এখানে-ওখানে স্তূপ থেকে বেরোচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। কাঠ, টিন ও লোহার অবকাঠামোতে তৈরি এসব দোকানের লোহা কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

বঙ্গবাজারের দোকানিরা

Advertisement

ঘটনার দিন অনেকেই জীবন বাজি রেখে কিছু মালামাল বের করতে পেরেছিলেন। উদ্ধার করা সেসব মালামালই দোকানি ও ব্যবসায়ীর এখন জীবিকার শেষ সম্বল। দোকান, মালামাল, নগদ টাকা সব হারিয়ে নিঃস্ব এই ব্যবসায়ীরা শেষ সম্বলটুকু নিয়ে বসেছেন ধ্বংসস্তূপের পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের ফুটপাতে।

অক্ষত অথবা সামান্য ছাই-কালি লাগা শার্ট, প্যান্ট, ট্রাউজার, টি-শার্ট সাজিয়ে বিক্রির চেষ্টা করছেন তাঁরা। এমন দোকানের সংখ্যা ৫০টির মতো। আজ শুক্রবার দুপুরে বঙ্গবাজারসংলগ্ন এই সড়ক ধরে হেঁটে যেতে চোখে পড়ে এমন দৃশ্য। কানে আসছে দোকানিদের হাঁকডাক। ক্রেতাও নেহাত কম নয়।

মহানগরী মার্কেটে অর্ণব গার্মেন্টস নামে দুটি দোকান ছিল মো. মুরাদ হোসেনের। পাঞ্জাবি, ট্রাউজার আর শিশুদের কাপড়ের রমরমা ব্যবসা ছিল তাঁর। দুই দোকানে ঈদ উপলক্ষে ছয় লাখ টাকার নতুন মাল তুলেছিলেন, সব মিলিয়ে ছিল প্রায় ৩০ লাখ টাকার মালামাল। সাজিয়ে রাখা সামান্য কিছু মালামাল ছাড়া আর কিছুই বের করতে পারেননি এই ব্যবসায়ী। ক্যাশ বাক্সে থাকা নগদ দুই লাখ টাকাও পুড়েছে। দুই দোকানে ছয়-সাতজন কর্মচারী। নিরুপায় এই ব্যবসায়ী নিজেই লেগে পড়েছেন ফুটপাতে বেচা-বিক্রিতে। কথা কথায় আক্ষেপ করে বললেন, ‘১৬ বছর প্রবাসে থাইকা যা কামাইছিলাম তার সব দিয়া এই ব্যবসা শুরু করছিলাম ৷ এখন আমার কিছুই নাই। নিঃস্ব হইয়া রাস্তায় খাড়াইছি, কাপড় বেচতেছি।’

কথার ফাঁকেই এক নারী ক্রেতা এলেন। ছেলে ও স্বামীর জন্য পায়জামা কিনবেন, সাইজ অনুযায়ী দেখাতে বললেন। চাহিদা অনুযায়ী কাপড় পছন্দও করলেন ৷ এবার দামাদামি করতে গেলে বিক্রেতা মুরাদ হোসেন বললেন, ‘আপা আমরা এহানে হাতিঘোড়া লাভ কর‍মু না। কেনা দামের থাইকা ১০ টাকা বেশি দেবেন। ফুটপাতে দাঁড়ায়া এইডাই আমার আবদার। ব্যবসা করোনের মন-মানসিকতা নাই।’

ক্রেতার নাম মেহেরুন্নেসা আঁখি। লালবাগের এই বাসিন্দা নিজেও একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী। তিনি এই বঙ্গবাজারের কয়েকটি দোকান থেকে পাইকারি কাপড় কিনে খুচরা বিক্রি করতেন। অগ্নিকাণ্ডের পরোক্ষ ভুক্তভোগী তিনিও। আফসোস করে বললেন, ‘আপনাদের সঙ্গে দামাদামি করার মতো মানসিক অবস্থায় আমিও নেই। এসব কাপড়ের দাম আমি জানি। যেই দাম চাইছেন সেইডাই দিমু। আপনাগো কত বড় ক্ষতি হইছে, সেইটা আমার মতো ভালো আর কেউ বুঝব না।’

সামনের দোকানি আর ক্রেতার এমন আলাপের মাঝেই কানে এল পাশের এক দোকানি ও ক্রেতার দর-কষাকষির আলাপ। দোকানি বলছেন, ‘ভাই আপনের মাল পছন্দ হইলে লইয়া যান। দামে আটকাইবো না। পকেটে কোনো টেকা নাই। কিছু বেচা-বিক্রি হইলে এই টেকা দিয়া আমরা ইফতার কিনতে পারমু, সাহ্‌রির লাইগা খাওন কিনতে পারমু।’

অস্থায়ীভাবে ফুটপাতে বসা এমন আরও তিনজন দোকানির সঙ্গে কথা হলো। সবারই একাধিক দোকান ছিল মহানগরী, আদর্শ ও গুলিস্তান মার্কেটে। দিনে কেউ কেউ কোটি টাকার ব্যবসা করতেন বলে জানালেন। হাতের ময়লার মতো লাখ লাখ টাকা লেনদেন হতো। আজ কে তাঁদের ফুটপাতে নামিয়ে দিল!

জনগণের জীবন মানের উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বের `এক বিস্ময়’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa