থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) তিনি ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।

সফরকালে তিনি গুরুতর আহত যোদ্ধাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
ডা. শফিকুর রহমান আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


