জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বাংলা পড়তে জানেন না। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে ১০ দিনের রিমান্ড চলছে তার। সঙ্গে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

sallu

Advertisement

তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে না পারায় সঙ্গী আনিসুল হক তাকে অভিযোগ পড়ে শুনিয়েছেন। ওই সময় সালমান এফ রহমান মন্তব্য করেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

শুক্রবার (১৬ আগস্ট) ছিলো সালমান ও আনিসুলের রিমান্ডের তৃতীয় দিন। তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে গ্রেফতার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিএসইসির চেয়ারম্যান পদে যোগ দেবেন না মাশরুর রিয়াজ

গ্রেফতার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজিসহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ‘দরবেশ’ হিসাবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ারবাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহননের পথও বেছে নেন। এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.