গতকাল শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ রোববার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

এদিকে আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন মাস জিলকদ শুরু হবে বলে জানা গেছে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরবর্তী মাস হলো জিলহজ, আর এই মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ২৯ দিন ধরে জিলকদ মাস চলতে পারে এবং এরপর ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।
অন্যদিকে, যদি জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হয়, তাহলে ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৯ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


