বাংলাদেশের বাজারে সোনার দাম আবার কমেছে। শুক্রবারের তুলনায় এবার প্রতি ভরিতে দাম ৩,২৬৬ টাকা কমেছে। ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোনার এই নতুন দাম রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম কমার কারণে সমন্বয় করা হয়েছে।
নতুন সোনার দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৫৪,৪৫০ টাকা
২১ ক্যারেট: ২,৪৭,০৪৪ টাকা
১৮ ক্যারেট: ২,১১,৭৬০ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭৩,৩২৭ টাকা
মজুরি ও ভ্যাট: বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬% বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ করতে হবে। ডিজাইন বা মানভেদের কারণে মজুরি ভিন্ন হতে পারে।
রূপার দাম (পরিবর্তন নেই)
২২ ক্যারেট: ৬,৩৫৭ টাকা
২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা
১৮ ক্যারেট: ৫,১৯০ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা
সোনার দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


