প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোতে—যেমন সিঙ্গাপুর, দুবাই বা লন্ডনে—যে মানের ওয়াই-ফাই সেবা পাওয়া যায়, বাংলাদেশের যেকোনো বিমানবন্দরে তার চেয়ে কম মানের সেবা পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিমানবন্দরের ইন্টারনেটের গতি ও নির্ভরযোগ্যতা বিশ্বের যেকোনো বিমানবন্দরের তুলনায় ভালো।
রোববার (১৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, পুরো বিমানবন্দরে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে। পার্কিং এলাকা থেকে শুরু করে বোর্ডিং ব্রিজ পর্যন্ত যাত্রীরা এই ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।
তিনি বলেন, গ্রাম থেকে আসা যাত্রীরা যেন বিমানবন্দরে প্রবেশ থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত এবং দেশে ফেরার পরও সহজে যোগাযোগ রাখতে পারেন—সেজন্যই এই সুবিধা চালু করা হয়েছে। ইমিগ্রেশন, চেকিং এবং অন্যান্য সব জায়গায় যেন নিরবচ্ছিন্ন সংযোগ পাওয়া যায়, তা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, সেবা চালুর কয়েক দিনের মধ্যেই প্রায় ২০ হাজার যাত্রী এই ফ্রি ইন্টারনেট ব্যবহার করেছেন এবং ২.৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে। বর্তমানে প্রতিমুহূর্তে প্রায় ১৮০০ যাত্রী এই ফ্রি ওয়াই-ফাই সেবা ব্যবহার করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



