Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা ‘বাংলাদেশের এখন সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড’
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘বাংলাদেশের এখন সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড’

By Mynul Islam NadimApr 8, 2026, 1:39 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। দীর্ঘ এক যুগের বেশি সময় সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর গত দুই বছরেরও কম সময়ে তিনবার পরিবর্তন হয়েছে বোর্ডের শীর্ষ নেতৃত্বে।

ক্রিকেট

২০২৪ সালের ৫ আগস্টের পর বিসিবির সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। এরপর ২০২৫ সালে নতুন করে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে সেই কমিটিও বেশিদিন টেকেনি। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বুলবুলের কমিটি ভেঙে দেয়। এর পরিপ্রেক্ষিতে নতুন করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল। যার দায়িত্ব গতকাল মঙ্গলবার থেকেই নিয়েছেন তারা।

বিসিবির এই অস্থির পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি তীব্র সমালোচনা করে বলেন, ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা যেন একেবারে সার্কাসে পরিণত হয়েছে।

আফতাব বলেন, ‘ক্রিকেট বোর্ডে যে পরিমাণ সার্কাস চলছে, ২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে দেখলেও আপনার টাকাটা বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করা এই সাবেক ক্রিকেটার সেখানকার ক্রিকেট ব্যবস্থাপনার সঙ্গে বাংলাদেশের তুলনা টেনে বলেন, তিনি তিন বছর ধরে আমেরিকায় থাকলেও সেখানকার ক্রিকেট বোর্ড কোথায়, কারা পরিচালনা করেন—এসব কিছুই তার জানা নেই। অথচ তিনি নিয়মিত ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন এবং কাজ করছেন। তিনি আরও জানান, ‘আমেরিকায় আছি তিন বছর। ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না। কারা মেম্বার সেটাও না। কিন্তু প্রতিদিন ক্রিকেট নিয়েই কাজ করছি।’

বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি আরও বলেন, এখানে কোনো কিছুই গোপন থাকে না। মিডিয়ার কারণে মানুষ না চাইতেও সবকিছু জেনে যায়। তিনি বলেন, ‘বাংলাদেশে কারও ব্যর্থতা লুকানোর সুযোগ নেই। মিডিয়া এমনভাবে প্রচার করে যে আপনি না জানলেও জানতে বাধ্য।’

শেষে হতাশা প্রকাশ করে আফতাব বলেন, এই পরিস্থিতি আর কতদিন চলবে তা তিনি জানেন না। তার মতে, এখন আর ক্রিকেট নেই, যা চলছে তা শুধু এক ধরনের ‘সার্কাস’। দর্শকদের উদ্দেশে তিনি কৌতুক করে বলেন, ‘এই সার্কাস দেখার জন্য সবাই প্রস্তুত থাকুন’।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at ZoomBangla iNews, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

May 21, 2026, 7:38 PM Asia/Dhaka
বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

May 21, 2026, 4:46 PM Asia/Dhaka
স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

May 21, 2026, 3:00 PM Asia/Dhaka
Latest News
পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

World Cup

বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই

ব্রাজিল জাতীয় ফুটবল দল

৩০ বছর পর দল ঘোষণায় যে নজির দেখালো ব্রাজিল

সাবেক অধিনায়ক স্মিথ

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্মিথ

নেইমার

নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp