Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সবকিছু’ : হামজা
খেলাধুলা ফুটবল

‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সবকিছু’ : হামজা

By Mynul Islam NadimDecember 20, 20242 Mins Read

খেলাধুলা ডেস্ক : সবকিছু চূড়ান্তই ছিল। বাকি ছিল শুধু ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন। গত বৃহস্পতিবার সেই অনুমোদন পাওয়ায় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে মাঠে নামতে আর কোনো বাধা থাকল না। আনুষ্ঠানিকভাবেই এখন বাংলাদেশের ফুটবলার তিনি।

hamza cowdury

Advertisement

এমন সুসংবাদের পর বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন হামজা। লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করাটা তার কাছে সবকিছু বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন লিস্টার সিটির এই মিডফিল্ডার।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ‘ভার্সেসকে’ দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী হামজা বলেছেন, ‘খুবই গর্বিত। ছোটবেলায় বাংলাদেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে।

আশা করি, কিছু বিষয় আমার সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে পারব। যাতে তাদের ভেতর কৃতজ্ঞতাবোধ এবং প্রত্যেককে সমভাবে দেখার মানসিকতায় বড় হয়। ইংল্যান্ড অবশ্যই আমার বাড়ি, বাংলাদেশও ঠিক তাই। নিজের শেকড়ে ফিরতে পারা এবং প্রতিনিধিত্ব করতে পারাটাই আমার কাছে সবকিছু।

এটা আমাকে প্রচুর আনন্দ এবং গর্ববোধ অনুভব করাচ্ছে।’

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হামজা। এমন একজন খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব সম্পর্কে তিনি বলেছেন, ‘দায়িত্ব এবং গুরুত্ব বোঝাটা আমার জন্য কঠিন। ফুটবলকে ভালোবাসা এবং উপভোগ করা ছাড়া সত্যি অন্য কিছু করিনি। তবে বড় হতে হতে বুঝতে শুরু করেছি বা চেষ্টা করেছি প্রথম বাংলাদেশি হিসেবে প্রিমিয়ার লিগে খেলাটা আমার কতটা দায়িত্বের।

গুটি কয়েক মানুষের নয়, পুরো দেশের প্রতিনিধিত্ব করা। আমার জন্য এটা গর্বের। সত্যি দায়িত্ব সম্পর্কে তেমনটা ভাবি না। এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি এবং যাত্রাটা উপভোগ করছি।’

বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়ে বিশেষ কোনো মুহূর্ত অনুপ্রাণিত করেছে কিনা এমন বিষয়ে হামজা বলেছেন, ‘না, সত্যি বলতে আমি মনে করি না, তেমন কোনো বিশেষ মুহূর্ত ছিল। অবশ্যই, বাংলাদেশের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যখন ছোট ছিলাম বহুবার সেখানে গিয়েছি। তবে এমনটা বলতে পারব না, সেই বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবল নিয়ে ভেবেছি।’

বাংলাদেশের হয়ে খেলতে তাকে তার পরিবার একাধিবার বুঝিয়েছে বলে জানিয়েছেন হামজা। তিনি বলেছেন, ‘দেশে ফিরে আমার পরিবার একাধিকবার আমাকে বোঝানোর চেষ্টা করেছে বাংলাদেশের হয়ে খেলতে। তাই এমন কিছু নয়, যা নিয়ে আগে ভাবিনি। সবসময়ই আমার মাথায় ছিল। ইংল্যান্ড এবং বাংলাদেশে থাকা আমার পরিবারের সঙ্গে কথা বলার পর আনুষ্ঠানিক সিদ্ধান্তটা নিই। এমন সিদ্ধান্ত নেওয়ার পর সত্যিই গর্বিত এবং ভবিষ্যতের জন্য মুখিয়ে আছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

June 27, 2026
সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

June 27, 2026
ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

June 27, 2026

Latest News

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa