পরমজান মাস শেষের পথে, আর সারা দেশে এখন একটাই প্রশ্ন— পবিত্র ঈদুল ফিতর কবে? এই প্রশ্নের চূড়ান্ত জবাব মিলবে আগামী ১৯ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যায়। ওইদিন ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস কী বলছে?
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন:
১৮ মার্চ: এদিন নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
১৯ মার্চ: এদিন ভোরে নতুন চাঁদের জন্ম হবে এবং সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে থাকবে। আকাশ পরিষ্কার থাকলে ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়। সেই হিসেবে সৌদি আরবে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
সরকারি ছুটির ক্যালেন্ডার ও প্রস্তুতি
জনপ্রশাসন মন্ত্রণালয় ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে আগেই ছুটির ক্যালেন্ডার সাজিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী:
ঈদের ছুটি: ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাধারণ ছুটি থাকবে।
১৯ মার্চের বৈঠক: ১৯ মার্চ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই নিশ্চিত হওয়া যাবে রোজা ২৯টি হবে নাকি ৩০টি।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।
৬ (বৃহস্পতিবার) সন্ধ্যায়। ওইদিন ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ ঘোষণা করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শরিয়তের বিধান ও চাঁদ দেখা
জ্যোতির্বিজ্ঞানের হিসাব যাই হোক না কেন, ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


