জুমবাংলা ডেস্ক : দীর্ঘ নয় মাসের মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে লাল-সবুজের মানচিত্র পায় বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম জাতীয় বাজেট উপস্থাপিত হয় ১৯৭২ সালের ৩০ জুন। ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

Sangsad

Advertisement

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। তার আগে মন্ত্রিসভার অনুমোদন হবে এবং পরে ওই প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে সংসদে পাস হয়ে ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

দেশের প্রথম বাজেট ছিল ছোট আকারের। এরপর সেই বাজেট বড় হয়েছে, বেড়েছে প্রবৃদ্ধি। এ পর্যন্ত যত বাজেট দেওয়া হয়েছে, তার আকার কত ছিল, কে কবে তা উপস্থাপন করেছিলেন তারই একটি বিবরণ দেওয়া হলো এখানে।

স্বাধীনতার পর যত বাজেট-

১৯৭২-৭৩ তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকা।

১৯৭৩-৭৪ তাজউদ্দীন আহমদ ৯৯৫ কোটি টাকা।

১৯৭৪-৭৫ তাজউদ্দীন আহমদ ১০৮৪.৩৭ কোটি টাকা।

১৯৭৫-৭৬ ড. আজিজুর রহমান মল্লিক (এ আর মল্লিক) ১৫৪৯.১৯ কোটি টাকা।

১৯৭৬-৭৭ মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৮৯.৮৭ কোটি টাকা।

১৯৭৭-৭৮ লে. জেনারেল জিয়াউর রহমান ২১৮৪ কোটি টাকা।

১৯৭৮-৭৯ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৪৯৯ কোটি টাকা।

১৯৭৯-৮০ ড. এম এন হুদা ৩৩১৭ কোটি টাকা।

১৯৮০-৮১ এম সাইফুর রহমান ৪১০৮ কোটি টাকা।

১৯৮১-৮২ এম সাইফুর রহমান ৪৬৭৭ কোটি টাকা।

১৯৮২-৮৩ আবুল মাল আবদুল মুহিত ৪৭৩৮ কোটি টাকা।

১৯৮৩-৮৪ আবুল মাল আবদুল মুহিত ৫৮৯৬ কোটি টাকা।

১৯৮৪-৮৫ এম সাইদুজ্জামান ৬৬৯৯ কোটি টাকা।

১৯৮৫-৮৬ এম সাইদুজ্জামান ৭১৩৮ কোটি টাকা।

১৯৮৬-৮৭ এম সাইদুজ্জামান ৮৫০৪ কোটি টাকা।

১৯৮৭-৮৮ এম সাইদুজ্জামান ৮৫২৭ কোটি টাকা।

১৯৮৮-৮৯ মেজর জেনারেল (অব.) মুনিম ১০৫৬৫ কোটি টাকা।

১৯৮৯-৯০ ড. ওয়াহিদুল হক ১২৭০৩ কোটি টাকা।

১৯৯০-৯১ মেজর জেনারেল (অব.) মুনিম ১২৯৬০ কোটি টাকা।

১৯৯১-৯২ এম সাইফুর রহমান ১৫৫৮৪ কোটি টাকা।

১৯৯২-৯৩ এম সাইফুর রহমান ১৭৬০৭ কোটি টাকা।

১৯৯৩-৯৪ এম সাইফুর রহমান ১৯০৫০ কোটি টাকা।

১৯৯৪-৯৫ এম সাইফুর রহমান ২০৯৪৮ কোটি টাকা।

১৯৯৫-৯৬ এম সাইফুর রহমান ২৩১৭০ কোটি টাকা।

১৯৯৬-৯৭ শাহ এ এম এস কিবরিয়া ২৪৬০৩ কোটি টাকা।

১৯৯৭-৯৮ শাহ এ এম এস কিবরিয়া ২৭৭৮৬ কোটি টাকা।

১৯৯৮-৯৯ শাহ এ এম এস কিবরিয়া ২৯৫৩৭ কোটি টাকা।

১৯৯৯-০০ শাহ এ এম এস কিবরিয়া ৩৪২৫২ কোটি টাকা।

২০০০-০১ শাহ এ এম এস কিবরিয়া ৩৮৫২৪ কোটি টাকা।

২০০১-০২ শাহ এ এম এস কিবরিয়া ৪২৩০৬ কোটি টাকা।

২০০২-০৩ এম সাইফুর রহমান ৪৪৮৫৪ কোটি টাকা।

২০০৩-০৪ এম সাইফুর রহমান ৫১৯৮০ কোটি টাকা।

২০০৪-০৫ এম সাইফুর রহমান ৫৭২৪৮ কোটি টাকা।

২০০৫-০৬ এম সাইফুর রহমান ৬১০৫৮ কোটি টাকা।

২০০৬-০৭ এম সাইফুর রহমান ৬৯৭৪০ কোটি টাকা।

২০০৭-০৮ এবি মির্জ্জা আজিজুল ইসলাম ৯৯৯৬২ কোটি টাকা।

২০০৮-০৯ এবি মির্জ্জা আজিজুল ইসলাম ৯৯৯৬২ কোটি টাকা।

২০০৯-১০ আবুল মাল আবদুল মুহিত ১১৩,৮১৫ কোটি টাকা।

২০১০-১১ আবুল মাল আবদুল মুহিত ১৩২,১৭০ কোটি টাকা।

২০১১-১২ আবুল মাল আবদুল মুহিত ১৬৫,০০০ কোটি টাকা।

২০১২-১৩ আবুল মাল আবদুল মুহিত ১৯১,৭৩৮ কোটি টাকা।

২০১৩-১৪ আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।

২০১৪-১৫ আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।

২০১৫-১৬ আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।

২০১৬-১৭ আবুল মাল আবদুল মুহিত, ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।

২০১৭-১৮ আবুল মাল আবদুল মুহিত, ৪ লাখ ২৭০ কোটি টাকা।

২০১৮-১৯ আবুল মাল আবদুল মুহিত, ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

২০১৯-২০ আ হ ম মুস্তফা কামাল, ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

২০২০-২১ আ হ ম মুস্তফা কামাল, ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

২০২১-২২ আ হ ম মুস্তফা কামাল, ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

২০২২-২৩ আ হ ম মুস্তফা কামাল, ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

২০২৩-২৪ আ হ ম মুস্তফা কামাল, ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। করবহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৫ হাজার কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকা। বিশাল বড় এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা। যা মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ।

মঞ্চে পোশাক খোলার পর যা ঘটেছিল, জানালেন টাইটানিক নায়িকা

বাজেটের আয়-ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসাস্থল হিসাবে ব্যাংক খাত বেছে নিয়েছে সরকার। ফলে এবারও ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে ১ লাখ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা নিচ্ছে সরকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.