Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মধু চাষে লাখ লাখ টাকা আয়ের হাতছানি
জাতীয়

মধু চাষে লাখ লাখ টাকা আয়ের হাতছানি

By Shamim RezaMay 20, 2022Updated:May 20, 20224 Mins Read

জুমবাংলা ডেস্ক : শরিয়তপুরের মধু ব্যবসায়ী আনোয়ার সর্দারের পরিবার গত ৮০ বছর ধরে বংশ পরম্পরায় এই ব্যবসা করে যাচ্ছেন। কিন্তু গত বেশ কয়েক বছর যাবত তারা বাণিজ্যিক-ভিত্তিতে মধু চাষ করছেন। বাক্সে করে মৌমাছি নিয়ে দেশের বিভিন্ন জেলায় গিয়ে মধু সংগ্রহ করে আনোয়ার সর্দারের দল। প্রতি বছর আনোয়ার সর্দার গড়ে ১৫০ মন মধু সংগ্রহ করেন। খবর বিবিসি’র।

মধু চাষ

Advertisement

১৪০টি বাক্স নিয়ে আনোয়ার সর্দারের দল বিভিন্ন জেলায় ঘুরে বেড়ায়। ‘একেকটা বাক্সে সর্বনিম্ন ৫০ হাজার পোকা থাকে। যেগুলো ডাবল বক্স সেখানে এক লাখ পোকা থাকে’ জানালেন আনোয়ার সর্দার।

এর প্রতি কেজি কমপক্ষে ৪০০ টাকা হলে বাজারমূল্য দাঁড়ায় চব্বিশ লাখ টাকা। আনোয়ার সর্দারের মতোই বাণিজ্যিক-ভিত্তিতে মধু চাষ করেন চুয়াডাঙ্গার বাসিন্দা সোহেল আবদুল্লাহ। তিনি জানালেন, ‘মধু সংগ্রহের জন্য এখন তার ২৮০টি বাক্স আছে। এটা অবশ্যই প্রফিটেবল বিজনেস।’

তিনি জানান, চলতি বছর তিনি সব মিলিয়ে ৭০ মনের মতো মধু সংগ্রহ করতে পেরেছেন। প্রতি মন মধু আট হাজার টাকা দরে বিক্রি করেছেন। এর মধ্যে বিভিন্ন জেলায় গিয়ে থাকা, পরিবহন এবং খাবার খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

লাভজনক ব্যবসা

বাংলাদেশে মধু চাষ নিয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবীব উল্লাহ। তিনি বলেন, মুরগী যেমন চাষ করা হয়, তেমনি এটা মৌমাছির ফার্ম। তাদের জন্য ঘর বানিয়ে দেয়া হয়। মৌমাছিরা সেখানে থাকে। মৌমাছির খাবার যেখানে পাওয়া যায়। এ বাক্সগুলো সেখানে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে সরিষার মাঠ হতে পারে, লিচুর বাগান হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে মধুর চাষ অনেক বেড়েছে। মধু সংগ্রহের পেশায় চার থেকে পাঁচ হাজার মানুষ কাজ করে। বাণিজ্যিকভাবে মধু চাষ করলে এটা পেশা হিসেবে নেয়া সম্ভব। আমার একজন মৌ চাষি বাৎসরিক ২০০ মন মধু সংগ্রহ করতে পারে। মধুর কেজি গড়ে ৪০০ টাকা ধরলে এর বিক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ৩২ লাখ টাকা।

কীভাবে মধু সংগ্রহ হয়?

মধু চাষিরা সাধারণত ছয়মাস দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মধু সংগ্রহ করেন। বাকি ছয় মাস মৌমাছিদের খাবার দিয়ে লালন-পালন করে। সোহেল আবদুল্লাহ জানান, বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা থেকে বেশি মধু আহরণ করা যায়। তবে কম-বেশি সব জেলাতেই সে সুযোগ আছে। তিনি ফরিদপুর, মাগুরা, কুষ্টিয়া, ঈশ্বরদী এলাকায় মধু সংগ্রহ করেন।

প্রথম মধু আহরণ করা হয় সরিষা ফুল থেকে শীতের শুরুতে। পৌষ মাস থেকে মাঘ মাসের ১৫ তারিখ পর্যন্ত। এ সময় মধু চাষিরা অবস্থান করে সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল এবং মানিকগঞ্জে। মাঘ মাসের ১৫ তারিখের পরে মধু চাষিরা চলে যায় মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর জেলায়। সেখানে ধনিয়া এবং কালো জিরার ফুল আসে। দেড় মাস তারা এসব এলাকায় অবস্থান করে।

এরপর চাষিরা তাদের বাক্স নিয়ে চলে ঈশ্বরদী, নাটোর, রাজশাহী, দিনাজপুর এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। সেখানে তখন লিচুর ফুল আসে। সেখান থেকে মধু আহরণ করে মৌমাছি। লিচু ফুলের মধু সংগ্রহ করা হয় চৈত্র মাসে।

লিচু ফুল থেকে মধু সংগ্রহ করা শেষ হলে চাষিরা চলে যায় সুন্দরবনে। সেখান থেকে খলিসা ফুলসহ বিভিন্ন ধরণের মধু সংগ্রহ করা হয়। ‘এখন আমাদের সব বাক্স সুন্দরবনে’ বললেন মধু ব্যবসায়ী আনোয়ার সর্দার। এক স্থান থেকে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য।

তিনি বলেন, ‘যখন সন্ধ্যা হয় তখন আমরা ট্রাকে করে রওনা দেই। বাক্সে ছোট একটা ছিদ্র আছে। সে ছিদ্র আমরা বন্ধ করে দিই। এজন্য রাতারাতি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয়।’ সকালে গন্তব্যে পৌঁছানোর পর মৌমাছি ছেড়ে দেয়া হয়।

সবচেয়ে বেশি মধু আসে সরিষা ফুল থেকে। একেকটি বক্সে প্রায় ৩০ কেজির মতো মধু হয়। এরপর বেশি মধু আসে লিচু ফুল থেকে। তবে সবচেয়ে দামি মধু হচ্ছে কালোজিরা এবং সুন্দরবনের মধু।

মিথিলা পালকার ও জাভেদ জাফেরির সঙ্গে হিন্দি সিনেমায় সিয়াম

আবহাওয়া একটি বড় বিষয়

ব্যবসায়ী ও কৃষিবিদরা বলছেন, মধু সংগ্রহের সাথে আবহাওয়াগত ব্যাপার আছে। যখন ফুল আসে তখন বৃষ্টি হলে মধু সংগ্রহ করা যায় না। কৃষিবিদ হাবীব উল্লাহ বলেন, যখন ফুল আসে তখন বৃষ্টি হলে মধু সংগ্রহ করা যায় না। একই কথা জানালেন মধু চাষী সোহেল আবদুল্লাহ।

তিনি বলেন, চলতি বছর সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য তিনি বাক্স নিয়ে ফরিদপুর- মাগুরা অঞ্চলে গিয়েছিলেন। আশা করেছিলেন সেখান থেকে ৬০ থেকে ১২০ মন মধু সংগ্রহ করা যাবে। কিন্তু বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। আমরা মাত্র ১০ মনের মতো মধু পেয়েছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa