জুমবাংলা ডেস্ক : ২০৪১ সালে দেশে নারীর সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৩১ লাখ ১৭ হাজার, আর পুরুষের সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ২৫ লাখ ১৮ হাজার।

নারীর সংখ্যা

Advertisement

আগামী ৫০ বছরে দেশের জনসংখ্যা কতো হতে পারে, তা নিয়ে পূর্বাভাস দিয়ে প্রতিবেদন তৈরি করেছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

‘ওমেন অ্যান্ড মেন ইন বাংলাদেশ: ফ্যাক্টস অ্যান্ড ফিগারস ২০২২’ নামে ওই প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশ করা হয়েছে। ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করে পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের জনসংখ্যার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার। ২০৬১ সালের জনসংখ্যা দাঁড়াবে ২২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার। তখন অবশ্য আবার পুরুষ বাড়বে, নারী কমবে। তখন সারা দেশে ১১ কোটি ১৮ লাখ ৬৪ হাজার পুরুষ থাকবে। আর নারীর সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ১৫ লাখ ২৯ হাজার।

বিবিএসের জনসংখ্যা ও স্বাস্থ্য শাখার পরিচালক মাসুদ আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

গাছের ডালে একে অপরকে জড়িয়ে ফনা তুলছে তিন কালো কোবরা

আমরা বিভিন্ন ধরনের জনসংখ্যাভিত্তিক মডেল বিবেচনায় এনে জনসংখ্যার পূর্বাভাস দিয়েছি। এই প্রতিবেদনে শ্রমবাজার, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য—এসব খাতের বিশ্লেষণেও দেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.