Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই

By Shamim RezaMay 19, 20263 Mins Read

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। বাংলাদেশে এখনো সম্প্রচারস্বত্ব চূড়ান্ত না হওয়ায় সাধারণ ফুটবলপ্রেমীদের মনে একটিই প্রশ্ন, তবে কি এবার টিভিতে বিশ্বকাপ দেখা যাবে না?

World Cup

Advertisement

এ নিয়ে তৈরি হয়েছে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ বা সম্পূর্ণ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার এক ধরনের কৃত্রিম আতঙ্ক।

তবে বাজার বিশ্লেষক ও সম্প্রচার বিশেষজ্ঞদের স্পষ্ট বার্তা, বাংলাদেশে বিশ্বকাপ ব্ল্যাকআউট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এই অনিশ্চয়তার মধ্যেই বড় স্বস্তির খবর হলো, দেশের প্রথম বেসরকারি ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস এখনো বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আশাবাদী।

স্বত্ব কেনার বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।
একটি বিশেষ সিন্ডিকেট নিজেদের স্বার্থে ‘বাংলাদেশে খেলা সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে’, এমন ভীতি ছড়িয়ে সরকারি পর্যায়ে চাপ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।

তবে সম্প্রচার বিশ্লেষকদের মতে, এই আশঙ্কার বাস্তব ভিত্তি নেই। বাংলাদেশের মতো ফুটবলপ্রেমী ও বড় দর্শক বাজারকে ফিফা সম্পূর্ণ বঞ্চিত করবে না।
ব্যবসায়িক ও জনপ্রিয়তার স্বার্থেই শেষ মুহূর্তে ফিফা কোনো না কোনো বিকল্প পথ বের করবে বলে মনে করছেন তারা।
অতীতে ইরান বা উত্তর কোরিয়ার মতো দু-একটি দেশে বিশ্বকাপ সম্প্রচারে সীমাবদ্ধতা দেখা গেলেও, সেগুলো ছিল সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে; ফিফার কোনো উদ্যোগ বা নিষেধাজ্ঞার কারণে নয়।

আন্তর্জাতিক বাজারে ফিফা কতটা নমনীয় হতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ চীন। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) কাছে ২০৩১ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপের স্বত্ব বিক্রির ক্ষেত্রে ফিফা শুরুতে ৩০০ মিলিয়ন ডলার দাবি করলেও শেষ পর্যন্ত ৬০ মিলিয়ন ডলারে চুক্তি করেছে। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৫ ঘণ্টা সময়ের পার্থক্যের কারণে ফিফাকে এই ছাড় দিতে হয়েছে বলে মনে করা হচ্ছে।

অর্থাৎ, সময় যত ঘনিয়ে আসে, ফিফা তত বাস্তবসম্মত মূল্যে নেমে আসে। এখনো প্রতিবেশী দেশ ভারতের সম্প্রচারস্বত্বও নিশ্চিত হয়নি, যা প্রমাণ করে দরকষাকষি শেষ মুহূর্ত পর্যন্ত চলতে পারে।

বাংলাদেশে ব্ল্যাকআউটের ঝুঁকি না থাকলেও সম্প্রচারস্বত্ব নির্ধারণে বড় জটিলতা তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বিজ্ঞাপন বাজার ও সম্প্রচার আয়ের বাস্তবতায় এবারের স্বত্বের যৌক্তিক মূল্য হওয়া উচিত ৪০ থেকে ৫০ কোটি টাকার মধ্যে। বেশ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান এই অঙ্কে বিনিয়োগ করতে প্রস্তুতও ছিল।

জটিলতার মূলে রয়েছে আন্তর্জাতিক স্বত্বাধিকারী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক (Springbok Pte Ltd) এবং তাদের দেশীয় সহযোগীদের অতিরিক্ত মুনাফার চেষ্টা। তারা প্রায় ৭.২ মিলিয়ন ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ কোটি টাকায় স্বত্ব কিনে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কাছে তা ১০ মিলিয়ন ডলারে, অর্থাৎ প্রায় ১২২ কোটি টাকায় বিক্রির প্রস্তাব দেয়।

এর বাইরে স্যাটেলাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আরও ৮ মিলিয়ন ডলার, প্রায় ৯৮ কোটি টাকা আয়ের পরিকল্পনা ছিল তাদের। আকাশচুম্বী দামের কারণেই বিটিভি এবার স্বত্ব কেনা থেকে পিছিয়ে এসেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে ফিফাকে ৬০ শতাংশ অগ্রিম অর্থ পরিশোধ করতেও ব্যর্থ হয়েছে স্প্রিংবক।

অনুসন্ধানে জানা গেছে, এই সিন্ডিকেটটি কাতার বিশ্বকাপের সময়ও সক্রিয় ছিল। সেবার ‘টেরিস্ট্রিয়াল সম্প্রচারের আলাদা অনুমতি’ লাগবে, এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভিকে প্রায় ১০০ কোটি টাকা খরচ করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ‘অ্যাভমোর’ এবং বাংলাদেশের একটি নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়া সেই কৃত্রিম অতিমূল্যায়নের কারণেই ফিফার কাছে বাংলাদেশের বাজারের ভুল চিত্র গেছে। যার প্রভাব পড়ছে ২০২৬ বিশ্বকাপের স্বত্ব নির্ধারণেও।

অভিযোগ রয়েছে, এই সংঘবদ্ধ সিন্ডিকেটে স্থানীয় প্রতিনিধি ফাহাদ করিম, সাবেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সাবেক ফুটবল কর্মকর্তা আবু নাঈম সোহাগ এবং আতাউল ইসলাম মানিকের মতো প্রভাবশালী ব্যক্তিদের নামও জড়িয়ে পড়েছে।

ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন, সিন্ডিকেটের তৈরি ব্ল্যাকআউটের ভয়কে উপেক্ষা করে এখন রাষ্ট্রীয় স্বার্থ ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কাতার বিশ্বকাপের আর্থিক লেনদেনের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথাও বলছেন তারা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

টি-স্পোর্টস এখনো স্বত্ব কেনার দৌড়ে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাই শেষ মুহূর্তে দেশীয় কোনো বেসরকারি টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেই বাংলাদেশের দর্শকরা প্রিয় দলের খেলা পর্দায় দেখতে পাবেন এমন সম্ভাবনাই জোরালো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বিশ্বকাপ ব্ল্যাকআউট
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

July 1, 2026
polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

July 1, 2026
মেসি

‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

July 1, 2026

Latest News

Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

মেসি

‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

FIFA-World-Cup

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের!

টাইব্রেকার ভাগ্যে

টাইব্রেকার ভাগ্যে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa