জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ও ভারত সরকার দুই দেশে নাগরিকদের ভ্রমণের শর্ত সহজ করতে চায়। আজ বুধবার দিল্লিতে এক সংলাপে দুই দেশের কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে একমত হন। কনস্যুলার সংলাপ শীর্ষক এ বৈঠকে কর্মকর্তারা এ ঐকমত্যে পৌঁছান।

Bangladesh-India

Advertisement

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল অনেক নাগরিকের ভারত সফরের ক্ষেত্রে ভিসা ও অন্যান্য জটিলতার অবসানে জোর দেয়। উভয় পক্ষ কনস্যুলার বিষয়ে দুই দেশের মধ্যে আইনি সহায়তা ও বন্দী প্রত্যার্পনসহ বিভিন্ন ব্যবস্থা কী করে জোরদার করা যায়, তাও আলোচনা করে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক। আর ভারতীয় প্রতিনিধিদলের নেতা ছিলেন—দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের যুগ্ম সচিব ড. আমান পুরি।

২০১৭ সালে চালু হওয়া কনস্যুলার সংলাপের চতুর্থ পর্ব এবার অনুষ্ঠিত হলো। সংলাপের পঞ্চম পর্ব পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠানের জন্য উভয় পক্ষ একমত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.