Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় বাংলাদেশের পরাজয়
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় বাংলাদেশের পরাজয়

By Shamim RezaAugust 30, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক :এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট-বলের ব্যর্থতায় হারল বাংলাদেশ। দাপুটে ক্রিকেট খেলে ৭ উইকেটের জয় পেয়েছে আফগানরা। সেই সঙ্গে আসরটির সুপার ফোরেও জায়গা করে নিল মোহাম্মদ নবীর দল।

বাংলাদেশ

মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় গড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে আফগানিস্তান। যেখানে নিজের তৃতীয় ওভারে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান সাকিব আল হাসান। স্টাম্পিংয়ের শিকার এই ব্যাটার।

দশম ওভারে দ্বিতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২৩ রানে থাকা হজরতউল্লাহ জাজাইকে এলবির ফাঁদে ফেলেন মোসাদ্দেক হোসেন। এরপর দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান। আফগান অধিনায়ক মোহাম্মদ নবীকে এলবি করেন সাইফউদ্দিন।

তবে এরপর গল্পটা শুধুই আফগানিস্তান দুই জাদরানের। চতুর্থ উইকেট জুটিতে নাজিবুল্লাহ ও ইব্রাহিমের ৩৩ বলে অপরাজিত ৬৯ রানের পার্টনারশিপ জয় পাইয়ে দেয় দলটিকে। ইব্রাহিম ৪২ ও নাজিবুল্লাহ ৪৩ রানে অপরাজিত থাকেন। নাজিবুল্লাহ মাত্র ১৭ বলে একটি চার ও ৬টি ছক্কায় নিজের ইনিংস সাজান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মুজিব-রশিদের তাণ্ডবে দিশেহারা বাংলাদেশকে কিছুটা স্বস্তি দেন মোসাদ্দেক হোসন।

বাংলাদেশ শিবিরে শুরু থেকেই ঘূর্ণির ঝলক দেখান মুজিব উর রহমান। এই লেগস্পিনার দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও এনামুল হকের পর অধিনায়ক সাকিব আল হাসানকেও তুলে নেন। এরপর আরেক তারকা স্পিনার রশিদ খান মুশফিকুর রহিমকে বিদায় করেন।

রশিদ খান ফের তার ঘূর্ণি জাল বিছিয়ে দেন। এবার তার ফাঁদে পড়েন আফিফ হোসেন। ১২ রান করে এলবি হন এই বাঁহাতি। এই ডানহাতি স্পিনার নিজের শেষ ওভারে এসে মাহমুদউল্লাহকে ফেরান। মাহমুদউল্লাহ তুলে মারতে গেলে ইব্রাহিম জাদরানের ক্যাচে পরিণত হন। ২৭ বলে ২৫ রান করেন তিনি।

https://inews.zoombangla.com/boro-lok-ar-bati-song-a/

শেষ দিকে ১৪ রান করে রান আউট হন মেহেদী হাসান। তবে দলের অন্যদের বাজে অবস্থাতেও অবিচল থাকেন মোসাদ্দেক হোসেন। শেষ অবধি এই ব্যাটার ৩১ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কা। তার ব্যাটেই মূলত ৬ এর ওপর রান রেট তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

আফগান বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান মুজিব ও রশিদ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket ক্রিকেট খেলাধুলা পরাজয় বাংলাদেশের বাংলাদেশের পরাজয় বোলিং ব্যর্থতায় ব্যাটিং স্লাইডার
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

February 1, 2026
জামায়াত আমির

জনগণের সম্পদে হাত দেওয়া হবে না : জামায়াত আমির

February 1, 2026
বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

February 1, 2026
Latest News
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

জামায়াত আমির

জনগণের সম্পদে হাত দেওয়া হবে না : জামায়াত আমির

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

জামায়াতে ইসলামী

শান্তি কমিটির কথা ‘আজগুবি’ : জামায়াতে ইসলামী

প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক : প্রধান উপদেষ্টা

ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

জামায়াত আমির

১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন : জামায়াত আমির

জামায়াত

মিথ্যা তথ্য ছড়ানো আইনগতভাবে দণ্ডনীয় : জামায়াত

জামায়াত আমির

নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.