জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের ইলিশ এবারও যাবে ভারতের পশ্চিমবঙ্গে। আগামী ১৫ সেপ্টেম্বরের পর কলকাতার বাজারে পাওয়া যাবে পদ্মার ইলিশ। সেখানকার স্থানীয় বাজারে প্রতি কেজি ইলিশের দাম ১২০০ থেকে ১৪০০ টাকা হতে পারে।

ইলিশ

Advertisement

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়। স্থানীয় মৎস্যজীবীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আর কয়েক দিন অপেক্ষা করতে হবে। সেপ্টেম্বরের মাঝেই কলকাতার বাজারে চলে আসতে পারে বাংলাদেশের ইলিশ। ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ইলিশ বাংলায় আসার ব্যাপারে অনুমোদন মিলতে পারে। এর পরের দিন থেকে পদ্মার ইলিশ চলে আসতে পারে এপার বাংলায়। তারপরই কলকাতায় বাজারে চলে আসতে পারে পদ্মার ইলিশ।

পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীরা বলছেন, পদ্মার ইলিশ প্রথমবার বাংলার বাজারে উঠলে ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি পর্যন্ত দাম হতে পারে। তবে সময়ের সঙ্গে ইলিশের দাম কেজিতে ২০০ টাকা কমতে পারে। কিন্তু অষ্টমী কিংবা ভাইফোঁটায় কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশের দাম বেশি হতে পারে।

১ যুগেরও বেশি সময় পর ফের বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে বাংলাদেশের ইলিশ আনার ক্ষেত্রে কার্যত নিষেধাজ্ঞা ছিল। তবুও ঘুরপথে কিছু ইলিশ আসত সীমান্ত পেরিয়ে। তবে ২০১৯ সাল থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর থেকে ভারতের বাজারে পাওয়া যায় পদ্মার ইলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.