Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় এখনই ব্রিকসের সদস্য হতে পারছে না বাংলাদেশ
জাতীয়

এখনই ব্রিকসের সদস্য হতে পারছে না বাংলাদেশ

By Saiful Islamআগস্ট 16, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত অর্থনৈতিক জোট ব্রিকসের এখনই সদস্যপদ পাচ্ছে না বাংলাদেশ। এরজন্য হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Advertisement

বুধবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ব্রিকস সম্মেলনে যোগ দিতে। এরইমধ্যে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ এবার সদস্যপদ পাবে না। নতুন সদস্য নেয়ার ক্ষেত্রে ব্রাজিল ও ভারত কিছু পর্যবেক্ষণ দিয়েছে। সেক্ষেত্রে ভারত যেহেতু প্রতিবেশী দেশ। বাংলাদেশ তাদের কাছে কোনো অনুরোধ করবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এখনই সদস্যপদ না পাওয়ার বিষয়ে ইঙ্গিত দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দেখা করেছিলেন। তাকে দক্ষিণ আফ্রিকা সফরে তিনি আমন্ত্রণ জানান। তখন ধারণা ছিল, তারা নতুন কিছু দেশকে ব্রিকসের সদস্য করবেন। তখন বলেছিলেন, আমরা আরও আটটি দেশকে সদস্য হিসেবে নিতে চাই, যারা শক্তিশালী অর্থনীতির। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, কারা? তিনি তখন বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ইত্যাদি। আমরা চিন্তা করেছিলাম, আর আমরা তো ব্রিকস ব্যাংকে যোগ দিয়েছি। আমরা তো একটি উদীয়মান রাষ্ট্র। আমাদের জিডিপিও অনেক বেশি—ফোর হান্ড্রেড সিক্সটি ফাইভ বিলিয়ন ডলার। যা দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি,’ যোগ করেন তিনি।

সদস্যপদ বিষয়ে জটিলতার কথা তুলে ধরে আব্দুল মোমেন বলেন, ‘সদস্যপদ দেবে কি না এটা ব্রিকসের সিদ্ধান্ত। তাদের তিনটি দেশ নতুন সদস্য নিতে চাইছে। আর ভারত ও ব্রাজিল বলছে, আগে নেয়ার একটি নিয়মকানুন তৈরি হোক, তারপর নেয়া হোক। এটি তাদের বিতর্ক, আমাদের না। যখন নেয় নেবে।’

ভারত প্রতিবেশী দেশ, তাদের প্রতি এ বিষয়ে কোনো অনুরোধ থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিনের মধ্যেতো ভারত যাচ্ছি। আরও অন্যান্য দেশেও যাচ্ছি, তখন দেখা হবে। দেখা তো হবেই বটে। বিশেষ কোনো আয়োজন আমরা সেখানে করবো, নাকি ভারতে করা হবে, সেটা আমরা চিন্তাভাবনা করছি।

তবে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার বিষয়টিকে অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। ছবি সংগৃহীত

তিনি বলেন, ‘এটা আমাদের একটি অপেনিং (শুরু) হতে পারে। সে জন্য প্রধানমন্ত্রী তাদের প্রেসিডেন্টকে বললেন যে দক্ষিণ আফ্রিকার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে নেলসন ম্যান্ডেলার কারণে। তখন প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন যে দক্ষিণ আফ্রিকা যাবেন। সে কারণেই দেশটিতে যাওয়া। আর এখনতো নতুন ডেভলপমেন্ট (পরিস্থিতি) হয়েছে। শুনেছি প্রায় ৭০টি দেশের প্রতিনিধি আসবেন। আফ্রিকা মহাদেশের প্রায় সবাই আসবেন। আফ্রিকার দেশগুলোর সঙ্গে এখনও আমাদের সম্পর্ক জোরালো হয়নি। ইট ইজ অ্যা রাইজিং স্টার। আমরা এ সুযোগে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবো।’

আব্দুল মোমেন বলেন, আপনারা জানেন আফ্রিকায় আমাদের মিশনও ছিল না। আমি আসার পর দুটি মিশন করেছি। আরও খোলার চেষ্টা চলছে। আর আমাদের ওখানের রাষ্ট্রদূতেরাও আলাদা হয়ে থাকেন। প্রধানমন্ত্রী সেখানে গেলে তাদের নির্দেশনা দিলে তারা আরও উদ্দীপ্ত হবে। আর বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের ও সুযোগ সৃষ্টি হবে।

সম্প্রতি মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, ব্রিকস জোটের সম্প্রসারণ চায় চীনসহ অন্য আরও দুটি দেশ। তবে এতে বাদ সেধেছে জোটের অন্যতম দুই সদস্য ভারত ও ব্রাজিল। নাম প্রকাশ না করার শর্তে জোটসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে একাধিক প্রস্তুতিমূলক বৈঠকে চীন জোটের সম্প্রসারণের বিষয়ে জোর আরোপ করেছে। কিন্তু ভারত এবং ব্রাজিলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বারবার আপত্তি তোলা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, চীন ব্রিকস জোটে ইন্দোনেশিয়া এবং সৌদি আরবকে যুক্ত করার বিষয়ে বারবার চাপ দিয়ে আসছিল। কিন্তু ব্রাজিল এবং ভারত চীনের চাপের সামনে মাথা নত করেনি।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ভয় হলো, জোটের সম্প্রসারণের মধ্য দিয়ে তারা পশ্চিমা বিশ্বের প্রভাব হ্রাস করার প্রচেষ্টা চালাতে পারে। ব্রাজিল পশ্চিমা বিশ্বের এই অবস্থানকে আমলে নিয়েই তড়িঘড়ি জোটের সম্প্রসারণের বিরুদ্ধে। আর ভারত চায় কোনো দেশের জোটভুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট নিয়মনীতি থাকা এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই একটি দেশ জোটের সদস্য হোক।

তবে এসব বিষয়ে আগস্টের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আড়িয়ল বিলের জমি দখল, মাটি ভরাট ও নির্মাণ কাজ বন্ধের নির্দেশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

জুন 15, 2026
পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

জুন 15, 2026
Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন 15, 2026
Latest News
BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

Benzir

গ্রেফতারের পর নতুন করে আলোচনায় বেনজীরের যত অপকর্ম

Hasnat

অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত

Kurigram

পতাকা বৈঠকেও হয়নি সমাধান, ৯ জনের শূন্যরেখায় অবস্থান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa