Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
খেলাধুলা ফুটবল

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

By Saiful Islamসেপ্টেম্বর 28, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হবে। টাইব্রেকারে ৮-৭ গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

Advertisement

টাইব্রেকার স্নায়ুযুদ্ধের খেলা। সেই খেলায় বাংলাদেশের ফুটবলাররা দুর্দান্ত লড়েছে। প্রথম পাঁচ শটে দুই দলই পাঁচটি করে গোল করে। ৫-৫ সমতা থাকায় খেলা গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথের প্রথম দুই শটেও দুই দলের সমতা ছিল। অষ্টম শটে পাকিস্তানের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ফিরতি শটে বাংলাদেশ গোল করলে ফাইনাল নিশ্চিত হয়।

বাংলাদেশ এই ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। ম্যাচে দুই অর্ধে একটি করে গোল হজম করে পিছিয়ে পড়েছিল। শেষ ২০ মিনিটে দুই গোল করে ম্যাচে সমতা আনে তারা। এরপর টাইব্রেকারে শেষ হাসি হাসে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজ প্রথম সেমিফাইনালে ভারত ৪-২ গোলে নেপালকে হারায়।

ম্যাচের প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৩২ মিনিটে কর্নার থেকে শাবাব আহমেদ গোল করেন। জটলার মধ্যে বাংলাদেশি ডিফেন্ডারদের মাঝ থেকে লাফিয়ে হেডে বল জালে পাঠান। বাংলাদেশ প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বেশ নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে। ফুটবলারদের মধ্যে পাসিং, আত্নবিশ্বাস সবই ছিল দর্শনীয়। বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি এই অর্ধে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বাংলাদেশের চেষ্টা ছিল ম্যাচে সমতা আনার। ৬১ মিনিটে বাংলাদেশ উল্টো পাকিস্তানকে পেনাল্টি উপহার দেয়। পাকিস্তানের আক্রমণে নিজেদের বক্সে হ্যান্ডবল করেন বাংলাদেশি ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পাকিস্তানের আব্দুল রেহমান গোল করেন বেশ সহজেই। পরের মিনিটে পাকিস্তানের একটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে।

বাংলাদেশ দুই গোলে পিছিয়ে পড়ে দমে যায়নি। ম্যাচে ফেরার চেষ্টা ছিল সর্বাত্নক। ৭৫ মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরীর গোলে বাংলাদেশ খেলায় ফেরে। ৯০ মিনিট শেষে রেফারি ৭ মিনিট ইনজুরি সময় দেন। বাংলাদেশ ম্যাচে দ্বিতীয় গোল করে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে। সংঘবদ্ধ আক্রমণে পাকিস্তানি ডিফেন্সকে পরাস্ত করে বাংলাদেশের বদলি ফুটবলার মানিক প্লেসিংয়ে সমতা আনেন। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

জুন 10, 2026
ক্রিকেটার নাসির

মামলা থেকে খালাস পেয়ে যে পোস্ট দিলেন ক্রিকেটার নাসির

জুন 10, 2026
Nasir

নাসির-তামিমার বিয়ে বৈধ ছিল : আদালত

জুন 10, 2026
Latest News

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

ক্রিকেটার নাসির

মামলা থেকে খালাস পেয়ে যে পোস্ট দিলেন ক্রিকেটার নাসির

Nasir

নাসির-তামিমার বিয়ে বৈধ ছিল : আদালত

বড় ব্যবধানে জয়

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

পারফরম্যান্সে

শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

ওমর

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সোমালিয়ার রেফারি ওমর আরতান

ডিকারসন

বিশ্বকাপে ভিএআর দায়িত্বে জো ডিকারসন, মাঠের রেফারি থেকে নতুন ভূমিকায়

এরিকসেন

আবারও মাঠে অসুস্থ এরিকসেন, পাশে দাঁড়ালেন হ্যারি কেইন

ফিরছেন

পুরোনো ঠিকানায় ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’, বিদায় জানাল বেনফিকা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa