Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পাকিস্তানকে সফল হতে দিল না বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

পাকিস্তানকে সফল হতে দিল না বাংলাদেশ

By Saiful Islamআগস্ট 22, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : কাগজে-কলমে ২৬ ওভার বাকি ছিল। তবে অত ওভার যে খেলা হবে না, সেটা সহজেই অনুমান করে নেওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত মাত্র ১২ ওভারই বোলিং করতে পারল পাকিস্তান। তাতে বাংলাদেশের দুই ওপেনার পাকিস্তানের পরিকল্পনাটা সফল হতে দিলেন না। বাংলাদেশ আজ দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ২৭ রান নিয়ে। প্রথম ইনিংসে এখনো বাংলাদেশ পিছিয়ে ৪২১ রানে।

Advertisement

পরিকল্পনাটা কী ছিল, সেটা বুঝতে খুব বেশি ভাবতে হয় না। বাংলাদেশকে ১১৩ ওভার ফিল্ডিং করানোর পর পাকিস্তানের আজ বিকেলে বেশ কিছু ওভার হাতে রেখে ইনিংস ঘোষণা করার নেপথ্যে পরিকল্পনা তো একটিই হওয়ার কথা – দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের এক-দুটি উইকেট তুলে নেওয়া।

পাকিস্তান নতুন বলে কিছুটা ভোগাতে পারলেও পিচ আজ আর বোলারদের দিকে হাত বাড়ায়নি। বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসানও দারুণ ধৈর্যের পরিচয় দিয়ে দেখেশুনে পার করে দিয়েছেন ১২টি ওভার। তাতে রান মাত্র ২৭টি উঠেছে, রানরেট ২-এর একটু ওপরে, তবে তা নিয়ে সম্ভবত বাংলাদেশের কারও আপত্তি থাকবে না। দিন শেষে উইকেটের ঘরে সংখ্যাটা শূন্য – বাংলাদেশের পরিকল্পনা তো প্রাথমিকভাবেই এটিই থাকার কথা ছিল।

কাল দিনের শুরুতেও অবশ্য একই পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের বোলাররা আজ রাতে বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন কাল। তবে বড় পরীক্ষাটা দিতে হবে বল পুরোনো হয়ে যাওয়ার পর। বল তখন রিভার্স সুইং করা শুরু করবে, আর রিভার্স সুইং তো পাকিস্তানের ‘প্যাটেন্ট’ করা সম্পত্তির মতো! বাংলাদেশের দুই ওপেনারের কাল তাই শুরুতে রানের গতি কিছুটা বাড়ানোর চেয়েও বড় চ্যালেঞ্জ থাকবে, শুরুতে উইকেট না দেওয়া। উইকেটের ঘরে সংখ্যাটা কম থাকলে সেটা পুরোনো বলে রিভার্স সুইংয়ের সময়ে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দেবে, এই আর কী!

শাহিন আজ বল হাতে অতটা ভালো করতে পারেননি, তিনি বোলিং করেছেন পাঁচ ওভার। বরং বাংলাদেশকে কিছুটা ভুগিয়েছে এখন পর্যন্ত নাসিম শাহর ৫ ওভার। শেষদিকে খুররম শেহজাদও তাঁর ৩ ওভারে দারুণ কিছু ডেলিভারি করেছেন।

এর মধ্যেই শেষ ওভারে একটা লেগ বাই চারের আগে তিনটি চার দেখেছে বাংলাদেশের ইনিংস। প্রথম ওভারে শাহিন আফ্রিদিকে স্লিপের ফাঁক গলে সাদমানের চারে আত্মবিশ্বাসের জোর হয়তো বেশি ছিল না, তবে ষষ্ঠ ওভারে নাসিমকে আলতো কাটে জাকিরের চার কিংবা অষ্টম ওভারে খুররমের বলে সাদমানের চারটা আত্মবিশ্বাসী শটই ছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

জুন 16, 2026
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

জুন 16, 2026
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

জুন 16, 2026
Latest News
নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa