পবিত্র রমজান মাস শেষে বাংলাদেশে কবে উদযাপিত হবে ঈদুল ফিতর, তা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়েছে অধীর প্রতীক্ষা। মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদ হওয়ার জোরালো সম্ভাবনার কথা জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

ঈদুল ফিতর

Advertisement

ভৌগোলিক অবস্থান অনুযায়ী সাধারণত আরব দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়; সেই হিসেবে বাংলাদেশে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত ঘোষণা আসবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজানের ২৯তম দিনে বৈঠকে বসবে। সেদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠক থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

সেদিন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২০ মার্চ (শুক্রবার) ঈদ হবে, অন্যথায় রমজান ৩০ দিন পূর্ণ হয়ে ২১ মার্চ (শনিবার) উদযাপিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

অপরদিকে রমজানের সমাপ্তি ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারণের লক্ষ্যে আগামী ১৮ মার্চ (বুধবার) বৈঠকে বসবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই নির্ধারিত হবে হিজরি শাওয়াল মাসের শুরু এবং উৎসবের দিন ইদুল ফিতর। যদি বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে ঈদুল ফিতর। কিন্তু চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা মূলত চাঁদের অবস্থার ওপর নির্ভর করে।

এ বছর রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা বেশি বলে আভাস দিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেন, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদের দেখা পাওয়ার সম্ভাবনা নেই। তাই ২০ মার্চ শুক্রবারই ঈদুল ফিতর এবং শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা প্রবল।

ইসলামিক বর্ষপঞ্জি ১২টি চন্দ্র মাসের সমন্বয়ে গঠিত, যেখানে বছরে মোট ৩৫৪ বা ৩৫৫ দিন থাকে। এ কারণে প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ঈদ প্রায় ১০ দিন করে এগিয়ে আসে।

জ্যোতির্বিজ্ঞানের মতে, চাঁদ দেখার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হতে হয়। যেমন—

* সূর্যাস্তের আগেই চাঁদের জন্ম হতে হবে।
* সূর্য থেকে চাঁদের দূরত্ব অন্তত ৬ ডিগ্রি হতে হবে।
* চাঁদের বয়স অন্তত ১২ ঘণ্টা হতে হবে।
* সূর্যাস্তের পর দিগন্তরেখায় অন্তত ২০ মিনিট চাঁদ দৃশ্যমান থাকতে হবে।

প্রসঙ্গত, আজ (মঙ্গলবার) থেকে দেশে শুরু হয়েছে টানা সাত দিনের ঈদের ছুটি। মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র শবে কদরের সরকারি ছুটির মধ্য দিয়ে এ ছুটি কার্যকর হচ্ছে। এবার ১৮ মার্চের নির্বাহী আদেশে ছুটিসহ সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পেয়েছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এই ছুটির আওতার বাইরে থাকবে। এছাড়া বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও জরুরি সেবাগুলোর স্বাভাবিকভাবে কার্যক্রম চলবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.