Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশের জনগণের বিপক্ষে ভারতের অবস্থান নেওয়া দুঃখজনক : আলী রীয়াজ
জাতীয়

বাংলাদেশের জনগণের বিপক্ষে ভারতের অবস্থান নেওয়া দুঃখজনক : আলী রীয়াজ

By Rithe RoseJanuary 29, 20263 Mins Read

বাংলাদেশের জনগণের বিপক্ষে ভারতের অবস্থান নেওয়াকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ বুধবার এফডিসিতে আসন্ন নির্বাচনের ফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র অয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

News

Advertisement

আলী রীয়াজ বলেন, ‘তরুণরা নেতৃত্ব দিয়ে ২০২৪ এর গণঅভ্যুত্থান সফল করেছে। তারাই নতুন বাংলাদেশের সম্ভবনাময় শক্তি। গণভোটে কোনো প্রার্থী নেই, কিন্তু এই গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্ববহ। গণভোটে ‘‘হ্যাঁ’’ জয়যুক্ত হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে। জুলাই অভ্যুত্থান প্রতিহত করতে ফ্যাসিস্ট রিজিমের ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনো তাদের হাতে রয়েছে। পাশাপাশি পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। পতিত স্বৈরাচারী দলের নেত্রী ও তার দলের লোকজন দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে বাংলাদেশকে বিপদজনক অবস্থানে ঠেলে দিতে পারে।’

তিনি বলেন, ‘অন্যদিকে, ভারত বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিপক্ষে গিয়ে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে, যা দুঃখজনক। তাই আসন্ন নির্বাচন নিয়ে বড় কোনো শঙ্কা না থাকলেও নির্বাচন যাতে বাধাগ্রস্থ করতে না পারে তার জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, জনগণ ও তরুণদের সাথে নিয়ে তা মোকাবিলা করতে হবে।’

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘আসন্ন নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে জুলাই অভ্যুত্থানের চেতনা ভেস্তে যাবে। জনআকাঙ্ক্ষা ব্যর্থ হবে। তাই নির্বাচন সফল করতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও প্রার্থীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যত বাধা বিপত্তিই আসুক না কেন ১২ ফেব্রুয়ারির নির্বাচন হতেই হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। যেভাবে নির্বাচনী প্রচার—প্রচারণা চলছে তাতে নির্বাচনকে আর বাধাগ্রস্থ করা যাবে না। যেহেতু এবারের নির্বাচনে একটি দল অংশগ্রহণ করতে পারছে না, তাই সেই দল ও তাদের দোসররা নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে। দেশি—বিদেশি অপশক্তির সাথে হাত মিলিয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, সংবাদ সম্মেলন করছে, সরকার উৎখাতের চেষ্টা করছে। তবে কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না, নির্বাচন হতেই হবে। এবারের নির্বাচনে দেশের মানুষ গোলামির রাজনীতির দাসত্ব থেকে মুক্তি পাবে। হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে আসবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। সুশাসন ও জবাবদিহি নিশ্চিত হবে। জাতি কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

‘তরুণ ভোটাররাই আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে’ শীর্ষক নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক আরিফুজ্জামান মামুন, মাইদুর রহমান রুবেল ও মো. আতিকুর রহমান এবং আইনজীবী জান্নাতুল ফেরদৌসী। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

July 4, 2026
সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

July 3, 2026
মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

July 3, 2026

Latest News

Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa