Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ থেকে কূটনীতিকদের স্বজন ‘সরিয়ে নিচ্ছে’ ভারত
জাতীয়

বাংলাদেশ থেকে কূটনীতিকদের স্বজন ‘সরিয়ে নিচ্ছে’ ভারত

By Shamim RezaJanuary 21, 20263 Mins Read

বাংলাদেশের পাঁচটি মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশটি। তবে আনুষ্ঠানিক এখনও তা ঘোষণা করা হয়নি। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

কূটনীতিকদের স্বজন

Advertisement

নতুন সিদ্ধান্তের ফলে ঢাকায় দেশটির হাইকমিশনসহ বাংলাদেশে থাকা পাঁচটি মিশনে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হবে। তবে পাঁচটি কূটনৈতিক মিশনই ‘পূর্ণ সক্ষমতায় কার্যক্রম’ চালিয়ে যাবে বলে বিষয়টি সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের উদ্ধৃত করে গতকাল মঙ্গলবার খবর প্রকাশ করে হিন্দুস্তান টাইমস।

সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে একই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। উভয় প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দেওয়া হলেও কারও নাম বলা হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারও বক্তব্যও তুলে ধরা হয়নি।

বাংলাদেশে থাকা ভারতের পাঁচ মিশন হল- ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে সহকারী হাইকমিশন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি। যুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে থাকা পাকিস্তানে বর্তমানে ‘নো চিলড্রেন’ পোস্টিং রাখা হয়েছে, যেখানে শুধু কর্মকর্তাদের সঙ্গে স্বামী বা স্ত্রীর থাকার অনুমতি পাচ্ছেন।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন চলছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে কূটনৈতিক বার্তা বিনিময় চলছে। পাল্টাপাল্টি চিঠি চালাচালির মধ্যে একই দিনে দুই দেশের কূটনীতিককে তলবের মতো ঘটনাও ঘটেছে।

ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। দিল্লিতে থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ দিচ্ছে ভারত। এ নিয়ে ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ, ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। বাংলাদেশেও ভারতের মিশনগুলোর সামনে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটেছে।

সবশেষ আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে সম্পর্কে আরও অবনতি হয়। তবে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শীর্ষ নেতাদের সফর ও শোকবার্তা ঢাকা-দিল্লি সম্পর্ককে হঠাৎ উষ্ণ করার চেষ্টা হিসেবে সামনে আসে।

এ অবস্থার মধ্যে এবং আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনের সপ্তাহ তিনেক আগে বাংলাদেশে কর্মরত নিজের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সরকার।

প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা এমন পদক্ষেপের কারণ হিসেবে বাংলাদেশের মিশনগুলোতে থাকা কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকার কথা জানান। বিশেষ করে ‘উগ্রপন্থি গোষ্ঠীর হুমকির’ কথা তুলে ধরেন তারা।

একজন কর্মকর্তা বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা হাইকমিশন ও চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের স্বজনকে ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছি।’

সোনালী যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এসব মিশনে কর্মরতদের পরিবারের সদস্যরা কবে নাগাদ আবার বাংলাদেশে ফিরতে পারবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। বাংলাদেশে ভারতের কতজন কূটনীতিক রয়েছেন, নিরাপত্তাজনিত কারণে সে বিষয়েও তারা বিস্তারিত জানাতে চাননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa