Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অর্থনীতি-ব্যবসা ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’
অর্থনীতি-ব্যবসা কৃষি জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’

By Saiful IslamMay 14, 20262 Mins Read

সাইফুল ইসলাম : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম বলেছেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশের কৃষকদের জীবনমান বদলে যাবে। উন্নত বিশ্বের কৃষকদের মতো বাংলাদেশের কৃষকরাও একসময় প্রযুক্তিনির্ভর, স্মার্ট ও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করবেন।

Partner

Advertisement

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের জাগীরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পাট কৃষি পরীক্ষা কেন্দ্রে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত কৃষক কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস।

মহাপরিচালক বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের বীজ, আধুনিক সেচ প্রযুক্তি, ক্লাইমেট-স্মার্ট কৃষি যান্ত্রিকীকরণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণের মাধ্যমে উচ্চমূল্যের ফসলের আবাদ বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদন এলাকা সম্প্রসারণে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো ভ্যালু চেইনের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কেও কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আসবেন। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

Partner

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. আব্দুল কাইয়্যুম মজুমদার, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা খান, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মমতাজ বেগম, মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম ভূইয়া এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা সিরাজসহ অন্যান্যরা।

কংগ্রেসে ৭৫ জন কৃষক ও ১৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts
অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

June 25, 2026
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026

Latest News

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

sammilito-bank

গ্রাহকদের আমানত ফেরত শুরু, এবার পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার প্রস্তুতি

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa