Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এক বলের পেছনে বাংলাদেশের পাঁচজন, আমির খানের লাগান সিনেমা জড়িয়ে ট্রল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এক বলের পেছনে বাংলাদেশের পাঁচজন, আমির খানের লাগান সিনেমা জড়িয়ে ট্রল

By Saiful IslamApril 2, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল যেন একের পর এক হাস্যকর ঘটনার জন্ম দিয়েছে। বল ব্যাটে লেগেছে – এমন ঘটনায় এলবিডাব্লিউর রিভিউ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছে। একের পর এক ক্যাচ মিসে ম্যাচে হারের মুখে থাকা বাংলাদেশের একটি ক্যাচ মিসের সময়ে স্লিপের তিন ফিল্ডারের গড়াগড়ির পরও বল হাত ফসকে যাওয়া নিয়েও হাসাহাসি হয়েছে।

এক বলের পেছনে বাংলাদেশের পাঁচজন, আমির খানের লাগান সিনেমা জড়িয়ে ট্রল

Advertisement

ট্রলের বন্যা বয়ে যাচ্ছে আজ তৃতীয় দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের এক ঘটনায়ও। বাউন্ডারি বাঁচাতে স্লিপ কর্ডনে থাকা পাঁচ ফিল্ডার এক বলের পেছনে ছোটেন, যা নিয়ে ভারতীয়দের অনেকে বলিউড কিংবদন্তি আমির খানের ‘লাগান’ সিনেমার সেই দলের সঙ্গে বাংলাদেশ দলকে মিলিয়ে ট্রল করছেন।

Half of the Bangladeshi Side running to stop a boundary. #BANVSL pic.twitter.com/4tmnGKcRKU

— Nibraz Ramzan (@nibraz88cricket) April 1, 2024

ভারতে খেলা সম্প্রচারের মাধ্যম ফ্যানকোডও এ নিয়ে পোস্ট দিয়েছে, সেটির ক্যাপশনে সরাসরি লাগান সিনেমার কথা লেখা না থাকলেও প্রচ্ছন্ন খোঁচাটা বুঝতে কষ্ট হয় না। তাদের পোস্টের ছবিটি ‘ভৌগোলিক বিধিনিষেধে’র কারণে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না, তবে ক্যাপশন তো পড়া যায়। ক্যাপশনে প্রথমে ‘বাস্তব ঘটনায় অনুপ্রাণিত হয়ে সিনেমা তৈরি হয়’ লিখে সেটিকে কেটে দেওয়া (স্ট্রাইকথ্রু) হয়েছে, এরপর নিচে লেখা, ‘সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বাস্তবে ঘটনা ঘটে।’

এ নিয়ে প্রতিবেদনও করেছে এনডিটিভি, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের কমেন্টকে সূত্র জানিয়ে বাংলাদেশ দলকে তুলনা করা হয়েছে ‘লাগানের দল’-এর সঙ্গে।

"Lagaan ki team": Five Bangladesh players run to save boundary vs SL, Internet can't stop trolling. Watch #BANvsSLhttps://t.co/vtwIJ1C8pY pic.twitter.com/xVhAJNJDnd

— CricketNDTV (@CricketNDTV) April 1, 2024

আজ দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা জাকির হাসানকে এ নিয়ে প্রশ্ন করা হয়। এক বলের পেছনে পাঁচ ফিল্ডারের দৌড়ের কারণ ব্যাখ্যায় জাকির অবশ্য দলের ঝাঁপিয়ে পড়ার ‘চেষ্টা’র কথাই বলেছেন।

‘একটা দলে যে সময় উইকেট পড়ে…তখন ওরকম ঝাঁপিয়ে পড়া স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। আমরা সব সময় চেষ্টা করছি ওভাবে চেষ্টা করার মনোভাব ধরে রাখার। কিন্তু ওই পরিস্থিতিটা হয়েছিল সবার ঝাঁপিয়ে পড়ার মনোভাবের কারণে, সবাই গিয়ে বলটার পেছনে ধাওয়া করেছিল’ – ব্যাখ্যা জাকিরের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa