Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শেষ পর্যন্ত লড়াই করে হারল বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

শেষ পর্যন্ত লড়াই করে হারল বাংলাদেশ

By Saiful IslamSeptember 9, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রান তাড়া করে জয়ের রেকর্ড এমনিতেই কম। বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলংকার লড়াকু সংগ্রহ হয়ে গেল পাহাড়সম। শেষ পর্যন্ত লড়াই করলেও হার নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা।

শেষ পর্যন্ত লড়াই করে হারল বাংলাদেশ

Advertisement

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৫৭ রান করে শ্রীলংকা। জবাবে ৪৮.১ ওভারে ২৩৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ২১ রানের হারে এশিয়া কাপ থেকে টাইগারদের বিদায় একরকম নিশ্চিতই বলা চলে।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। প্রথম ১১ ওভারে দুজনে যোগ করেন ৫৫ রান। তবে এরপরই ছন্দপতন। যেখানে ৭ ওভারের মাঝে টপ অর্ডারের চার ব্যাটার সাজঘরে ফেরেন।

শুরুটা মিরাজকে দিয়ে। দাসুন শানাকাকে পুল করতে গিয়ে ২৮ রানে আউট হন তিনি। একই বোলারের মামুলি বাউন্সারে হাস্যকরভাবে আউত হন নাঈম শেখ। এর আগে তিনি করেন ২১ রান। সাকিব আল হাসান ৩ রানের বেশি করতে পারেননি।

লিটন দাসও ১৫ রানে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে পাল্টা লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। দুজনে গড়েন ৭২ রানের জুটি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ২৯ রানে মুশফিক ফিরলে ভাঙে এ জুটি।

মূলত এরপর আর ম্যাচে ফেরা হয়নি টাইগারদের। থিকসানার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে মাত্র ৬ রান করেন শামীম পাটোয়ারি। একপ্রান্ত আগলে রাখা হৃদয় ৮২ রানে ফিরলে দলের জেতার আশা শেষ হয়ে যায়। তাসকিনও করেন মাত্র ১ রান।

শেষ দিকে হাসান মাহমুদ ও নাসুম আহমেদের ২০ রানের জুটি শুধু বাংলাদেশের হারের ব্যবধানই কমিয়েছে। শ্রীলংকার হয়ে থিকসানা, শানাকা ও পাথিরানা প্রত্যেকেই তিনটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে করুণারত্নে দ্রুত ফেরেন, করেন মাত্র ১৮ রান। এরপর পাথুম নিশাঙ্কার ৪০ ও কুশল মেন্ডিসের ৫০ রানে বড় সংগ্রহের ভিত পায় লংকানরা।

অবশ্য বাংলাদেশি বোলারদের নৈপুণ্যে এরপর সাদিরা সামারাবিক্রমা ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেন তিনি। এছাড়া দাসুন শানাকা খেলেন ২৪ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ তিনটি করে এবং শরিফুল ইসলাম দুই উইকেট শিকার করেন। নিজেদের শেষ ম্যাচে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

June 26, 2026
fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

June 26, 2026
Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

June 26, 2026

Latest News

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

Worldcup

শেষ ৩২ এ জায়গা হলো কাদের, বাদ পড়ল কারা

রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa