Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এক সেশনের প্রস্তুতিতেই আফগানদের সামনে বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এক সেশনের প্রস্তুতিতেই আফগানদের সামনে বাংলাদেশ

By Tarek HasanSeptember 2, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার কাছে হেরে তা ব্যবচ্ছেদের ফুসরতও মেলেনি বাংলাদেশের। গতকাল ক্যান্ডির হোটেল থেকে সকাল সকালই কলম্বোর উদ্দেশে বেরিয়ে পড়তে হয়েছে সাকিব-মুশফিকদের। সেখান থেকে বিকেল ৪টায় চাটার্ড ফ্লাইটে লাহোর রওনা। রাত ৮টা নাগাদ পাকিস্তানে পৌঁছে যান সাকিবরা।

বাংলাদেশ

Advertisement

ম্যাচের ক্লান্তি ও ভ্রমণক্লান্তি দূর করতে এরপর বিছানায় গা এলিয়ে দেওয়ার কথা ক্রিকেটারদের। আজ সন্ধ্যায় গাদ্দাফি স্টেডিয়ামের কৃত্রিম আলোয় অনুশীলন করবে বাংলাদেশ দল। ওই এক সেশনের ভরসায় আফগানিস্তানের বিপক্ষে রোববার টিকে থাকার লড়াইয়ে নামবে তারা।

শ্রীলঙ্কার কাছে হেরে বিশাল চাপ নিয়ে লাহোর গেছে বাংলাদেশ দল। সুপার ফোরে খেলতে হলে আফগানিস্তানের বিপক্ষে জেতা ছাড়া পথ নেই সাকিবদের সামনে। অবশ্য শুধু জিতলেই হবে না, নেট রান রেটের দিকেও মনোযোগ দিতে হবে। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হওয়ার পর ৩৯ ওভারেই হেরে বসায় বাংলাদেশের নেট রান রেটের অবস্থা বেশ বাজে। এখন বাংলাদেশ যদি রোববার জিততে পারে এবং শেষ গ্রুপ ম্যাচে আফগানরা যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে গ্রুপের তিন দলেরই একটি করে জয় হবে। তখন নেট রান রেটে সেরা দুই দলকে বাছাই করা হবে।

আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি সবার শেষে বলে দুই দলই সুবিধাজনক অবস্থানে থাকবে। মাঠে নামার আগে নিজেদের করণীয়টা জেনে যাবে তারা। সেদিক থেকে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটেই থাকবে। আর আফগানদের কাছে হারলে কোনো সমীকরণেরই দরকার হবে না, টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বাড়ি ফিরে আসতে হবে তাদের।

শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রান করা শান্ত অবশ্য এত কিছু ভাবতে রাজি নন। বৃহস্পতিবার হারের পরও সুপার ফোর নিয়ে বেশ আশাবাদী তিনি, ‘অবশ্যই সম্ভব (সুপার ফোরে খেলা)। তবে এত দূর না ভেবে আমাদের এখন পরের ম্যাচটা কীভাবে জিততে পারি, সে পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা ওই ম্যাচ জেতার জন্যই খেলব। ম্যাচটা যদি জিতি, তাহলে কী পরিস্থিতি দাঁড়ায়, সেটা তখন দেখা যাবে।’ তিনি আরও যোগ করেন, ‘উইকেট দেখে আমাদের মনে হয়েছিল ব্যাটিং করার মতো। আমাদের অধিনায়ক, কোচ সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাতে আমরা একমত ছিলাম। আমরা ভালো ব্যাটিং করিনি। উইকেট খুব সহজ ছিল, তা বলব না, কিন্তু আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম।’

পর্তুগালের রোনালদোকে নিয়ে ইউরো বাছাইয়ের দল ঘোষণা

বাংলাদেশের এই কঠিন সময়ে সাকিবের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, “ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন ‘লিটন ও তামিম নেই।’ এটা আমার ভালো লাগেনি। এটা বলা ঠিক নয়। কারণ এমন মন্তব্যের পর দলের সবাই ভেঙে পড়ে। তারা মনে করে, আমাদের ওপর অধিনায়কের ভরসা নেই, আমাদের হিসাবে ধরছেন না। তাঁর চোখে আমরা ম্যাচ উইনার নই।” বরং কৌশলগত বিশ্লেষণ করে হারের কারণ বের করে দ্রুত সমাধানের পরামর্শ দিয়েছেন রমিজ। দলের সবাইকে মানসিকভাবে চাঙ্গা রাখা এখন সাকিবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন সাবেক পিসিবি চেয়ারম্যান। তাঁর মতে, সাকিব বাদে দলে মানসম্পন্ন কোনো অলরাউন্ডার নেই বলেই শ্রীলঙ্কার মাটিতে ভালো করতে পারেনি বাংলাদেশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

June 23, 2026
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026

Latest News

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa