Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর প্রথম শ্রেণির রাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর প্রথম শ্রেণির রাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

By iNews DeskOctober 23, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর চারঘাট-বাঘার সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর প্রথম শ্রেণির রাষ্ট্র এবং পারমাণবিক বিবেচনায় ৩৩তম রাষ্ট্র। আমরা এখন আর পিছিয়ে নেই।

অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর প্রথম শ্রেণির রাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Advertisement

রোববার (২২ অক্টোবর) রাতে বাঘা উপজেলার নারায়ণপুর কেন্দ্রীয় পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঘা উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহার সঞ্চালনা ও বাবু সুজিত কুমার ওরফে বাকু পাণ্ডের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছি। এটির সূচনা করে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি দেশ স্বাধীনের পর সকল ধর্মের মানুষকে এক সুতোয় গেঁথে দিয়েছেন। আর এটি বাস্তবায়ন করে চলেছেন তার কন্যা শেখ হাসিনা। তিনি সব সময় একটি কথায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিসিএস ক্যাডার, ডা. মৌমিতা পাণ্ডেসহ অন্য শিল্পীদের গান ও নাচ উপভোগ করে মুগ্ধ হন। এর ফলে তিনি স্থানীয় শিল্পী ও সাংস্কৃতি চর্চার জন্য ছেলে-মেয়েদের উৎসাহিত করতে সব বাবা-মাকে আহবান জানান। এবং সুর-সপ্তক শিল্পো গোষ্ঠিকে আর্থিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন।

অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর প্রথম শ্রেণির রাষ্ট্র: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি বলেন, আমরা দাঙ্গা-হাঙ্গামা চাই না। আমরা চাই সত্য, ন্যায় ও শান্তি রক্ষার মাধ্যমে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে পথ চলতে। আমি এই জনপদের মানুষ হিসাবে রাষ্ট্রীয় নানা কাজে ব্যস্ত থাকার পরেও প্রতিবছর শারদীয় দূর্গোৎসবে বাড়ি আসার চেষ্টা করি এবং সাধ্যমতো এলাকার পূজা মণ্ডপগুলো ঘুরে দেখি। আমি গত তিন দিনে দুই উপজেলার অসংখ্য পূজা মণ্ডপে গিয়ে একটি জিনিস লক্ষ্য করেছি আমার এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন। তবে এখন যে মন্ডপে বসে গান শুনছি এটায় আমার শেষ পরিদর্শন। এখান থেকে আমাকে সরাসরি ঢাকা রওনা হতে হচ্ছে।

শাহরিয়ার আলম বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে বিশ্ব পরিমণ্ডলে উজ্জ্বল নক্ষত্র আমাদের কৃষি। কৃষির সাফল্য সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি খাতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। এশিয়ার গণ্ডিপার করে বিশ্বে সবজি উৎপাদনে জনবহুল বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। কেবল সবজি-ই নয়, ধান উৎপাদনেও বিশ্বে আয়তনের দিক থেকে অনেক পেছনে থাকা বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ, আমে ষষ্ট, আলুতে অষ্টম এ ছাড়াও মাছে তৃতীয় এবং গবাদি পশু পালনে বাংলাদেশ এখন ১২তম অবস্থানে দাঁড়িয়ে আছে। আর এগুলোর সবই সম্ভব হয়েছে আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। আপনারা সকলে এই মহাঅষ্টমী থেকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও নারায়ণপুর কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি বাবু মনিমহন পাণ্ডে।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং সব ধর্মের মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীরা। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, গেঞ্জি বিতরণ করেন প্রধান অথিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa