জুমবাংলা ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন যে ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীকে বিপাকে ফেলেছে তা তুরস্কের তৈরি বাইরাকটার টিবি২। ২০১৯ সাল থেকে অন্তত ৩৬টি বাইরাকটার টিবি২ কিনেছে ইউক্রেন। এবার তুরস্ক থেকে সেই বিশ্বখ্যাত ড্রোন কিনতে যাচ্ছে বাংলাদেশ।
ড্রোন বাইরাকটার টিবি২

Advertisement

এ ড্রোন কেনার জন্য বাংলাদেশ সম্প্রতি চুক্তি করেছে, এমনটাই জানালেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তিনি বলেন, ড্রোন বাইরাকটার টিবি২’র নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির সঙ্গে বাংলাদেশে সশস্ত্র বাহিনী সম্প্রতি চুক্তি সই করেছে।

এর আগে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্ক নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাঁজোয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতিরক্ষাব্যবস্থা কিনেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের কাছে স্বয়ংক্রিয় কামানের গোলা বিক্রির বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে।

বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার ও ট্যাংক বিক্রিতে আগ্রহী তুরস্ক। এ বিষয়ে গত বছর তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান বলেছিলেন, তুরস্কের তৈরি ড্রোন আন্তর্জাতিক মানের। তাই আমরা আমাদের সশস্ত্র বাহিনীর চাহিদা মাথায় রেখে ভবিষ্যতে আধুনিক সরঞ্জাম কেনার বিষয়টি বিবেচনায় নিতে পারি।

১৯৮৬ সালে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে যন্ত্রপাতি সরবরাহের উদ্দেশ্যে তুরস্কের বাইকার টেকনোলজির যাত্রা শুরু হয়েছিল। ২০১৪ সালে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাইরাকটার টিবি২ ড্রোন সরবরাহ শুরু করে প্রতিষ্ঠানটি।

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.