Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ব্রিকস ব্যাংকের ১ শতাংশ শেয়ার পাচ্ছে বাংলাদেশ
জাতীয়

ব্রিকস ব্যাংকের ১ শতাংশ শেয়ার পাচ্ছে বাংলাদেশ

By Saiful IslamAugust 28, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ শতাংশ শেয়ার (মালিকানা) পাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা এই ব্যাংকের সদস্য হয়েছি এবং আমরা মনে হয় এক শতাংশ শেয়ার পাবো। এ রকম বহুজাতিক ব্যাংকের যদি এখানে কাজ শুরু করতে হয়, তাহলে ফাইনের কভারেজ তাদের দিতে হয়। ইতোমধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির কিছুটা দেওয়া আছে। ঠিক সে রকমভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে কভারেজ দেওয়ার জন্য এই আইনের খসড়া ইআরডিতে উপস্থাপন হয়েছে এবং সেই আইনের খসড়ায় ক্যাবিনেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, এই আইনের মাধ্যমে এই ব্যাংকের যে অর্থ বাংলাদেশ নেবে, সেটি সংযুক্ত তহবিলে যুক্ত হবে, বাংলাদেশ ব্যাংকে সেটি বলা থাকে। আর একটি হলো, বাংলাদেশ ব্যাংকে এনডিবির যতো অর্থ এবং পরিসম্পদ… তার আমানতদার হবে বাংলাদেশ ব্যাংক। সবচেয়ে বড় বিষয় হলো, এই আইনের আওতায় যেসব স্টাফ থাকে, কনসালটেন্ট থাকে তাদের বেতন-ভাতাদি, তারা যে সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, ট্যাক্স ফ্রি, সেগুলো তারা পাবেন। বিশেষ করে কোনো আমদানি পণ্য যদি তারা ইমপোর্ট করেন, তাদের ব্যবহারের জন্য, সেগুলো তারা ভ্যাট ও ট্যাক্স ফ্রি পাবেন। তারা যখন চলে যাবেন ওই জিনিস ফেরত নিয়ে যেতে হবে। যদি ফেরত না নিয়ে বাংলাদেশে তা বিক্রি করতে চান, তাহলে আমাদের আইন অনুযায়ী নির্ধারিত ট্যাক্স বা ভ্যাট দিতে হবে।

মাহবুব হোসেন বলেন, আমাদের প্রায় ৮০০ মিলিয়ন ডলারের দুটি প্রজেক্ট চূড়ান্ত পর্যায়ে আছে। এই আইন পাস হলে, সেই প্রজেক্টের অর্থায়ন হয়তো আমরা পাবো, আশা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো ইন্টারন্যাশনাল ব্যাংকের মাধ্যমে, যেটিকে আমরা ডেভেলপমেন্ট পার্টনার বলি, তারা যদি কোনো দেশে কার্যক্রম চালাতে চায়, সে দেশে একটি আইনি কাঠামোর মধ্যে তাদের কিছু প্রটেকশন দিতে হয়। সেই প্রটেকশন দেওয়ার জন্য এই আইন। সাধারণত আমাদের দেশে এ ধরনের যত কোম্পানি আছে, ব্যাংক আছে প্রত্যেকটিকে এরকম প্রটেকশন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংককে দেয়া হয়েছে। সব সময় এটি দেওয়া হয়। তারই ধারাবাহিকতাই এটি দিতে হচ্ছে।

প্রকল্প দুটির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, একটি প্রকল্প হলো ঢাকা-নারায়ণগঞ্জ গ্যাস পাইপলাইন প্রকল্প। আরেকটি হলো বসিলায় ওয়াসার পানি সরবরাহ প্রকল্প।

গত ১৭ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিতে ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১ পাচ্ছে বাংলাদেশ ব্যাংকের ব্রিকস শতাংশ শেয়ার,
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

February 6, 2026
শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

February 6, 2026
Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

February 6, 2026
Latest News
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.