Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৭০০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জাতীয়

৭০০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

By Tarek HasanFebruary 28, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : ডলার সংকটে আছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। এমন সংকটময় পরিস্থিতিতে চলতি ২০২৩-২৪ অর্থবছরে কয়েকটি আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৭২০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। বৈদেশিক এ ঋণের পরিমাণ গত অর্থবছরের তুলনায় প্রায় চারগুণ বেশি। নতুন এই ঋণ পাওয়ার প্রতিশ্রুতি বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

আন্তর্জাতিক ঋণ

Advertisement

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রত্যাশা ছিল, চলতি অর্থবছরে এই ঋণের পরিমাণ ১০ বিলিয়ন ডলারের বেশি হবে এবং সেই অর্থ দ্রুত ব্যবহারের মাধ্যমে অর্থনীতিতে এর সুফল মিলবে।

বাংলাদেশের ক্ষেত্রে এই তহবিল ব্যবহারও উদ্বেগের বিষয়। কারণ চলতি অর্থবছরে ১১ দশমিক ২৪ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে সাত মাসে মাত্র ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যবহার করতে পেরেছে বাংলাদেশ।

লক্ষ্যমাত্রা অর্জন করতে সরকারকে পাঁচ মাসের মধ্যে ৬ দশমিক ৮৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। তবে সময়মতো প্রকল্প বাস্তবায়নের ঘাটতির কারণে পাঁচ মাসের মধ্যে এই অর্থ ব্যয় করা কঠিন হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অব্যবহৃত বিদেশি তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ বিলিয়ন ডলারে। গত বছরের জুন পর্যন্ত এর পরিমাণ ছিল ৪৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

৭ দশমিক ২ বিলিয়ন ডলারের মধ্যে সর্বোচ্চ ২ দশমিক ৬২ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২ দশমিক ০২ বিলিয়ন ডলার জাপান এবং বিশ্বব্যাংক ১ দশমিক ৪২ বিলিয়ন ডলার দেবে। অন্যান্য ঋণদাতাদের কাছ থেকে বাকি ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারির মধ্যে কেবল ১ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেয়েছিল বাংলাদেশ।

যেসব প্রকল্পের জন্য তহবিল

সাম্প্রতিক এই প্রতিশ্রুতি অনুযায়ী, এডিবি স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, শক্তি খাত এবং স্থানীয় সরকার এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার জন্য ১০টি প্রকল্পের অর্থায়ন করবে। এডিবি উচ্চ মানসম্পন্ন টিকা গবেষণা ও উৎপাদনের জন্য একটি আন্তর্জাতিক মানের ল্যাব স্থাপনের জন্য ৩৩৬ দশমিক ৪৭ মিলিয়ন ডলারের একটি প্রকল্পের অর্থায়ন করার প্রস্তাব দিয়েছে। ঢাকা- নর্থওয়েস্ট করিডোরের ১৯০ কিলোমিটার উন্নয়নের জন্য একটি উপ-আঞ্চলিক পরিবহন ও বাণিজ্য উন্নয়নে একটি প্রকল্প বাস্তবায়নে ৩০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রতি দিয়েছে।

এছাড়া এডিবি বাড়িতে প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে ‘স্মার্ট মিটারিং এনার্জি এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’– এর জন্য ২০০ মিলিয়ন ডলার দেবে। উৎপাদন খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ১০০ মিলিয়ন ডলার দেওয়া হবে। রাঙামাটি, বান্দরবান ও লামা পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থানীয় সরকার বিভাগের প্রকল্পের জন্য প্রায় ৯০ মিলিয়ন ডলার দেওয়া হবে। দুটি প্রকল্পের জন্য স্থানীয় সরকার বিভাগ আরও ৪৯০ মিলিয়ন ডলার পাবে।

জাপানের ২ দশমিক ০২ বিলিয়ন ডলার চলমান দুটি প্রকল্পে যাবে। এর মধ্যে একটি মাতারবাড়িতে ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র। অন্য প্রকল্পটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য।

বিশ্বব্যাংক দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা খাতে উন্নয়নের মাধ্যমে তরুণদের অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্য ৩০০ মিলিয়ন ডলার দেবে।

বাস্তবায়নে ধীরগতি

এই অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি মাসের মধ্যে কর্তৃপক্ষ ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার বিদেশি তহবিল ব্যবহার করেছে। এর মধ্যে এডিবি ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার, জাপান ৮৮৪ মিলিয়ন ডলার, বিশ্বব্যাংক ৭৬৩ মিলিয়ন ডলার, রাশিয়া ৫৮৮ মিলিয়ন ডলার, চীন ৩৬১ মিলিয়ন ডলার এবং ভারত ১৬৯ মিলিয়ন ডলার তহবিল দিয়েছে। অন্যান্য ঋণদাতারা বাকি অর্থ প্রদান করেছে।

এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, বিদেশি তহবিল বিতরণ প্রকল্প বাস্তবায়নের ওপর নির্ভর করে।

গত রোববার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যানা বিজার্ডের মধ্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এই সাক্ষাৎকারের পর ইআরডি সচিব সাংবাদিকদের বলেন, ‘আমরা ঋণ তহবিলের আরও বেশি ব্যবহার বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, উন্নয়ন অংশীদার এবং তাদের প্রধান কার্যালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করছি।’

একজন ইআরডি কর্মকর্তা জানান, গত দুই অর্থবছরে প্রতিটিতেই তাঁরা ১০ বিলিয়ন ডলারেরও বেশি বিদেশি তহবিল ব্যবহার করেছে। আগে যেখানে বছরে ৭ বিলিয়ন ডলার ব্যবহার করা হতো। চলতি অর্থবছরের শেষ পাঁচ মাসে আরও ৩ বিলিয়ন থেকে ৪ বিলিয়ন ডলার অর্থ প্রতিশ্রুতির আশা করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

পপ গুরু আজম খানের জন্মদিন আজ

বিদেশি ঋণ পরিশোধের হার বাড়বে

চলতি অর্থবছরে সরকারের বিদেশি ঋণ পরিশোধের পরিমাণও বেড়েছে। এ অর্থবছরের প্রথম সাত মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৪ দশমিক ৫৪ শতাংশ বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সরকার পরিশোধ করেছে ১৮৫ কোটি ডলার। ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম সাত মাসে যা ছিল ১২৮ কোটি ডলার।

আন্তর্জাতিক ঋণের পরিমাণ ও ঋণের সুদহার বাড়ায় বিদেশি ঋণ পাওয়ার শর্তকে কঠিন করছে বলে মনে করেন ইআরডি কর্মকর্তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa