Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ বর্তমানে কোনো সংকটে নেই: আইএমএফ
জাতীয় স্লাইডার

বাংলাদেশ বর্তমানে কোনো সংকটে নেই: আইএমএফ

By Saiful IslamJanuary 18, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অন্তেইনেত এম সায়েহ বলেছেন, বাংলাদেশ বর্তমানে কোনো সংকটে নেই। তবে আসন্ন অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশ আইএমএফের সহায়তা চেয়েছে। আইএমএফও তার সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।

আইএমএফ

Advertisement

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ সফররত এম সায়েহ এসব কথা বলেন।

ঢাবি অর্থনীতি বিভাগের আমন্ত্রণে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে সায়েহ যোগ দেন। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আইএমএফের ডিএমডি এম সায়েহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে লিখিত বক্তব্য দেন সায়েহ। এরপর আইএমএফের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে প্রশ্ন করেন। জবাবে সায়েহ বলেন, ব্যয়ের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়কে বেশি প্রাধান্য দিতে হয়। যে জায়গায় টাকা ব্যয় নিরাপদ তা খুঁজে বের করতে হয়।

ভর্তুকির বিষয়ে তিনি বলেন, কিছু ভর্তুকি গরিবদের সাহায্য করে না। বরং ধনীরা উপকৃত হয়। ভর্তুকি হতে হবে- টার্গেটেড এবং তা যেন গরিবদের সাহায্য করে। এ ক্ষেত্রে বাংলাদেশের ভর্তুকির ভালো চর্চা আছে। কারণ এটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং প্রয়োজন ও পরিস্থিতি বুঝে তা ব্যয় করা হয়। একইসঙ্গে এমন ভর্তুকি কমাতে হবে- যা খারাপ উদ্দেশ্যে দেওয়া হয় এবং গরিবদের সাহায্য করে না। মুদ্রাস্ফীতির চাপ কমানোর জন্যই শুধু ভর্তুকি কমানোর কথা বলা হয়নি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সক্ষমতা উন্নয়নে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব।

আইএমএফের শর্তের বিষয়ে জানতে চাইলে এম সায়েহ বলেন, শর্তগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় যাতে তারা জানতে পারে প্রকৃতপক্ষে কী করতে হবে। এগুলো পূর্বনির্ধারিত এবং কোনোভাবেই একপাক্ষিক নয়। পরিস্থিতি বিবেচনা করে শর্ত ঠিক করা হয়। আর এগুলো ইতোমধ্যে অনেক দেশে প্রয়োগ করে তার খারাপ ও ভালো উভয় দিকই যাচাই করা হয়েছে। এসব কারণেই শর্তও প্রয়োজন।

এর আগে দুপুরে ঢাবি ক্যাম্পাস পরিদর্শন করেন সায়েহ। এ সময় তিনি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

গ্রামে বসেই ব্যাংকে টাকা জমা ও উত্তোলন করা যাবে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

July 3, 2026
PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

July 3, 2026
Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

July 3, 2026

Latest News

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

Doctor

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

Logo

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

Sonchoy Potro

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa