স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ হারের পথে টাইগাররা।

liton

Advertisement

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে চার উইকেটে ১০৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা ভারতের সংগ্রহ পাঁচ উইকেটে ১৯৬ রান।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। চলতি আসরে দুজনেই ব্যাট হাতে বেশ ব্যর্থ। সে তুলনায় শুরুটা ভালো করেছিলেন দুজন। প্রথম চার ওভারে কোনো উইকেট হারায়নি টাইগাররা।

পঞ্চম ওভারে হার্দিক পান্ডিয়াকে ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন। তবে পরের বলে একই শট খেলতে গিয়ে ধরা পড়েন ১৩ রান করা এ ব্যাটার। আজ ছন্দে ছিলেন তামিম। তবে ২৯ রানে এলবিডব্লিউ হন তিনি।

সাকিব আল হাসান বা তাওহীদ হৃদয়ের কেউই আজ বেশিক্ষণ টিকতে পারেননি। এ দুই ব্যাটার যথাক্রমে ১১ ও ৪ রানে আউট হন। একপ্রান্ত আগলে ইনিংস এগিয়ে নিচ্ছেন শান্ত। এছাড়া ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে নিজেদের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার।

দলের অন্যদের মাঝে কোহলি ৩৭, রিশাভ পান্ট ৩৬, শিভম দুবে ৩৪ ও রোহিত ২৩ রান করেন। টাইগারদের হয়ে তানজিম সাকিব ও রিশাদ দুটি ও সাকিব একটি উইকেট নেন। উইকেট না পেলেও কিপ্টে বোলিং করেছেন মাহেদি হাসান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.