স্পোর্টস ডেস্ক : শিরোপা ধরে রাখার মিশন নিয়ে জুনিয়র এএইচএফ কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ হকি দল। দুর্দান্ত পারফরম্যান্স করে গত আসরের মতো এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে চীনকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন বাংলাদেশ

Advertisement

রবিবার (২৩ জুন) সিঙ্গাপুরের টার্ফে প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২২ ও ২৭তম মিনিটে আক্রমণ থেকে দুটি গোল করেন হাসান। মাঝে পেনাল্টি কর্নার থেকে নিশানাভেদ করে ব্যবধান বাড়িয়ে নেন আমিরুল ইসলাম।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে চীন দারুণভাবে খেলায় ফেরে। ৩৩ মিনিটে চীনের জিয়া লং ফিল্ড গোল করেন। আট মিনিট পর পেনাল্টি কর্নার থেকে চেন আরেকটি গোল করলে খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।

চীনে সমতা আনার আগেই ৫৩ মিনিটে জয় ফিল্ড গোল করে ব্যবধান বাড়িয়ে ৪-২ করেন। ম্যাচের বাকি সাত মিনিট আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি স্পর্শ করে।

ফুটবল যাদুকর বিশ্বকাপজয়ী মেসির জন্মদিন আজ

এর আগে দিনের শুরুতে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। হকি ফেডারেশন অনেক প্রতিবন্ধকতার মধ্যে দুই দলকে সিঙ্গাপুরে টুর্নামেন্ট খেলতে পাঠিয়েছিল। কিন্তু শত সমস্যা দূরে ঠেলে শেষ পর্যন্ত দুই দলই সফল হয়ে দেশে ফিরছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.