Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ সবচেয়ে পচা নির্বাচনের দেশ: বিদায়ী সিইসি
জাতীয়

বাংলাদেশ সবচেয়ে পচা নির্বাচনের দেশ: বিদায়ী সিইসি

By iNews DeskSeptember 6, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বাংলাদেশ সবচেয়ে পচা নির্বাচনের দেশ। কোনো নির্বাচনই কেউ মেনে নেয় না।

বাংলাদেশ সবচেয়ে পচা নির্বাচনের দেশ: বিদায়ী সিইসি

Advertisement

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বিদায় সভায় তিনি এমন মন্তব্য করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, জন মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলনে একটি ঐতিহাসিক বিপ্লব হয়েছে। সফল বিপ্লব হয়েছে। সেই কারণে অনেক কিছুই পরিবর্তন করতে হচ্ছে এবং আমাদেরও উচিত এ পরিবর্তনে সহযোগিতা করা সুন্দর ভবিষ্যতের জন্য। আমরা এসেছিলাম আড়াই বছর আগে। আপনাদের সঙ্গে প্রায় আড়াই বছর কাজ করে এসেছি।

নির্বাচন একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটি নির্বাচনের জন্যই জনগণের কাছে আলোচিত হই। সেটি হচ্ছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। কিন্তু এর বাইরেও আমরা অজস্র নির্বাচন করে থাকি, সেগুলো হলো স্থানীয় নির্বাচন, যা কোনোভাবেই অগুরুত্বপূর্ণ নয়। মৌলিক শাসনটা কিন্তু সেখানে।

তিনি কর্মকর্তাদের বলেন, আপনাদের সবার কঠোর পরিশ্রম ও আন্তরিক সহযোগিতা নিয়ে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো করেছি। আমাদের জাতীয় নির্বাচনে সীমাবদ্ধ হলো বিএনপি অংশ না নেওয়ায় অন্তর্ভুক্তিমূলক হয়নি। আগেরও অনেক নির্বাচন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হয়নি। আমি যেটা বলে থাকি অনেক সময়, বাংলাদেশ নির্বাচন কমিশন আমার দেখা মতে পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী। আরেকটি দিক, সবচেয়ে পচা নির্বাচনের দেশ। কোনো নির্বাচনই কেউ মেনে নেয় না। প্রতিটি নির্বাচনই হয় ত্রুটিপূর্ণ, বলা হয়। আমরা যেটা বলে থাকি আমাদের যে শক্তি-সামর্থ্য আছে, এর বাইরে নির্বাচন পদ্ধতিটা যদি ভালোভাবে সংস্কার করা না হয় তাহলে বারংবার এ নির্বাচন কমিশনের ওপরেই দোষ হবে। কিন্তু সেই দোষ আমি মানতে রাজি না। ফলাফল যেটা আসবে সেটার জন্য এককভাবে নির্বাচন কমিশন দায়ী বা তার কোনো অসৎ কর্ম এর পেছনে ছিল তা নয়। সার্বিকভাবে সবগুলো দল অংশগ্রহণ না করায় সার্বিকভাবে নির্বাচনটা ওঠে আসেনি।

সিইসি বলেন, আমরা চলে যাচ্ছি। বিদায় নিতে হচ্ছে। অনেক জায়গাতেই বিদায় নিতে হয়েছে। একটা সরকারকেই বিদায় নিতে হয়েছে। সেখানে আমরা খুবই অপাংক্তেয়। কিন্তু আমি যেটা মনে করি, আগামীতে যে সংস্কারগুলোর প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছে, সেগুলোর যদি বাস্তবায়ন হয়, তাহলে ভবিষ্যৎ সত্যিই অনেক সুন্দর হবে বলে আমি আশাবাদী। বিগত দিন ভুলে গিয়ে সেই প্রতিশ্রুতি পূরণে সবাইকে সহযোগিতা করা উচিত। আপনারা সহযোগিতা করবেন, আপনারা থাকছেন।

কর্মকর্তাদের তিনি আরও বলেন, বিভিন্ন দিক থেকে আপনারা যে সহযোগিতা করেছেন এতে ধন্যবাদ। আমি মনে করি না যে গ্রামে যে নির্বাচন হয়েছে তা নিয়ে কেউ অসুখী। কিন্তু জাতীয় নির্বাচনে যে ব্যত্যয় হয়েছে এর দায় বিভাজন করতে হবে কার কতটুকু। যে সহযোগিতা করেছেন এজন্য তা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রতি দোয়া থাকবে আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন।

এ সভার পরে দুপুর সোয়া ১২টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে ইসি সচিব শফিউল আজিমের কাছে জমা দেন। এরপর অন্য কমিশনাররাও ইসি সচিবের কাছে পদত্যাগপত্র দিলে তিনি তা রাষ্ট্রপতির কাছে উত্থাপন করেন। দুপুর না গড়াতেই রাষ্ট্রপতি তা গ্রহণ করেন।

কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত সভায় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর, মো. আনিছুর রহমান, মো. আহসান হাবিব খান ও রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন। তবে সিইসির পদত্যাগ ঘোষণার সময় মো. আনিছুর রহমান ও রাশেদা সুলতানা তাদের দপ্তর থেকে বের হননি।

আউয়াল কমিশন ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa