Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারল বাংলাদেশ
খেলাধুলা ফুটবল

অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারল বাংলাদেশ

By Tarek HasanMarch 26, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের দ্বিতীয় লেগে ফিলিস্তিনের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফিলিস্তিনের একাধিক আক্রমণে বিপরীতে বাংলাদেশও বেশ কিছু সুযোগ পেয়েছিল। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্বাগতিক দল। আর ইনজুরি টাইমের গোলে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে সফরকারীরা।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ

Advertisement

মঙ্গলবার (২৬ মার্চ) কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে সফরকারীরা। আক্রমণ-পাল্টা আক্রমণে স্বাগতিকদের ডিফেন্সকে ব্যস্ত রাখে ফিলিস্তিনের আক্রমণভাগ। তবে শুরুর দিকে খানিকটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় লাল-সবুজের দল।

এদিন পুরো ম্যাচজুড়ে লাল-সবুজের রক্ষণভাগকে পরীক্ষা দিতে হয়। তবে বাংলাদেশই সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছিল।

ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সফরকারীরা। তবে দলকে এ যাত্রায় বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা।

এরপর ম্যাচের ২১তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে হঠাৎ আক্রমণে যায় বাংলাদেশ। তপু বর্মণের বাড়ানো পাসে বক্সে ঢুকে পড়েন ফাহিম। তবে ঠিকঠাক ক্রস নিতে না পারায় লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

এরপর ২৯তম মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করে স্বাগতিক দল। প্রতিপক্ষের কর্ণার কিক থেকে পাল্টা আক্রমণে যায় জামাল ভূঁইয়ার দল। বল নিয়ে একাই বক্সে ঢুকে পড়েন রাকিব। তবে জটলার মধ্যে আটকে পড়ে জনির ভুলে দারুণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।

ম্যাচের ৩৪তম মিনিটে বক্সের সামনে থেকে লক্ষ্যের দিকে শট নিয়েছিলেন ফিলিস্তিনের ওদয় দাবাগ। তবে তার কোনাকুনি শট গ্রিপ করেন মিতুল।

প্রথমার্ধের শেষ দিকে সবচেয়ে বড় সুযোগ হারায় বাংলাদেশ। কর্ণার থেকে বল নিয়ে এগিয়ে যান জামাল। মাঝমাঠ থেকে তাকে অনুসরণ করে ফাহিমও বক্সে ঢুকে পড়েন। এরপর প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা টপকে ফয়সালকে ক্রস দেন জামাল। তবে প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানাতে ব্যর্থ হন তিনি। অন্যদিকে ওয়ান টু ওয়ান সুযোগ লুফে নিতে পারেননি ফাহিমও। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতি থেকে ফিরে বাংলাদেশের শুরুটা মোটেই ভালো হয়নি। ম্যাচের ৪৮তম মিনিটে শাকিলের ব্যাকপাস থেকে বল পেয়ে যান ফিলিস্তিনের দাবাগ। তবে নিজের ভুলে ফাঁকা জালে বল জড়াতে পারেননি আগের ম্যাচের হ্যাটট্রিক ম্যান। ১০ মিনিট ব্যবধানে তার অসাধারণ হেড দুর্দান্ত নৈপুণ্যে সেভ করেন মিতুল মারমা। এরপর আলাদিনের দূরপাল্লার শটও রুখে দেন মিতুল।

ম্যাচের ৭০তম মিনিটে কয়েকটি পরিবর্তন করেন বাংলাদেশের কোচ। অধিনায়ক জামাল, ফাহিমের পরিবর্তে সোহেল রানা ও ফাহিমকে মাঠে নামান তিনি।

এরপর ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতাতেই ছিল ম্যাচ। তবে অতিরিক্ত ৮ মিনিটে পাল্টে যায় চিত্র। ইনজুরি সময়ে মনঃসংযোগের ভুলে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।

অতিরিক্ত সময়ের শুরুতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফিলিস্তিনের আহমেদ। সেখানেই রক্ষণের ভুলে বড় ধাক্কা খায় লাল-সবুজ শিবির।

প্রথম চুমুর পর ‘তিক্ত’ অভিজ্ঞতা, টানা ১ মাস শারীরিক সম্পর্ক ছিল না সাইফ-অমৃতার

বক্সের মধ্যে আনমার্কড ছিলেন তেরমানিনি। তার কাছেই পরাস্ত হয়েছেন গোলরক্ষক মেহেদী শ্রাবণ। ম্যাচের ৮৩তম মিনিটে গোলরক্ষক মিতুল ব্যথা পেয়ে মাঠ ছাড়লে মাঠে নেমেছিলেন শ্রাবণ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa