Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো বাংলাদেশ

By Saiful IslamAugust 2, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : নতুনের বার্তা দেওয়ার কথা ছিল সিরিজে। অথচ হারারের স্টেডিয়াম সাক্ষী হলো বাংলাদেশের ব্যর্থতার মিছিলের।

পুরো সিরিজজুড়ে কখনও ব্যাটার, কখনো আবার ব্যর্থ হলেন বোলাররা; ফিল্ডারদের ভুলও চোখে পড়ল প্রায়ই। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।
সিরিজ হারের লজ্জায় ডুবলো বাংলাদেশ

Advertisement

মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ১০ রানে হেরেছে সফরকারীরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হারে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে জয় পায় ৭ উইকেটের ব্যবধানে। শেষটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

এই সিরিজের আগে দুবার দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২০১৩ সালে সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে আর গত বছর ২-১-এ সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের শুরুটা একদম মন্দ হয়নি। তবে রেজিস চাকাভা ও ক্রেইগ আরভিনের ২৯ রানের জুটি ভাঙেন নাসুম আহমেদ। ২ চার ও ১ ছক্কায় ১০ বলে ১৭ রান করে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান চাকাভা।

এরপর এক ওভারেই জোড়া সাফল্য পেয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন মাহেদী হাসান। প্রথমে ৮ বলে ৫ রান করা ওয়েসলি মাদাভিরাকে বোল্ড করেন দারুণ এক বলে। এরপর সিকান্দার রাজাকে প্রথম বলেই ক্যাচ তুলে দিতে বাধ্য করেন মোস্তাফিজুর রহমানের হাতে।

৮ বলে ২ রান করে আউট হন শেন উইলিয়ামসও। বাজে শটে মোসাদ্দেকের বলে এই ব্যাটার ক্যাচ দেন নাজমুল হোসেন শান্তকে। অনেক্ষণ ধরে ক্রিজে থাকা অধিনায়ক ক্রেইগ আরভিনও সুবিধা করতে পারেননি খুব একটা। ২৭ বলে ২৪ রান করে তিনি আউট হন মাহমুদউল্লাহ রিয়াদের প্রথম বলেই।

তার বিদায়ের পরই যেন পথ খুঁজে পায় জিম্বাবুয়ের ইনিংস। নাসুমের করা ইনিংসের ১৫তম ওভারে চড়াও হন রায়ান বার্ল। ৫ ছক্কার সঙ্গে ১ চারে নাসুমের ওই ওভারে তিনি নেন ৩৪ রান। এরপরও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন বার্ল, তাকে যোগ্য সঙ্গ দেন লুক জঙ্গে।

বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে বাউন্ডারি মারতে থাকেন তারা। শেষ অবধি দুজনের জুটি থেকে আসে ৭৯ রান। ২০ বলে ৩৫ রান করা লুক জঙ্গেকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। এরপর ভয়ঙ্কর হওয়া বার্লকেও আউট করেন এই তরুণ পেসার।

তার বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ২ চার ও ৬ ছক্কায় ২৮ বলে ৫৪ রান করেন বার্ল। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে দুটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও মাহেদী হাসান। ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

১৫৭ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশকে প্রথম আঘাত করেন ভিক্টোর নিউয়াচি। ৬ বলে ১৩ রান করে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান লিটন দাস। নিজের পরের ওভারে এসেও দ্বিতীয় সাফল্য পান নিউয়াচি। ৬ বলে ২ রান করে মিল্টন সাম্বার হাতে ক্যাচ দেন অভিষিক্ত পারভেজ হোসেন ইমন।

এনামুল হক বিজয় আগের দুই ম্যাচের মতোই ব্যর্থ হয়েছেন শেষটিতে। ১৩ বলে ১৪ রান করে মাদাভিরার নিচু হওয়া বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর নাজমুল হোসেন শান্তও ফিরে যান ২০ বলে ১৬ রান করে।

ক্রিজে টিকে ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে বিশ্রাম দেওয়া হলেও নুরুল হাসান সোহানের চোটে শেষ ম্যাচের একাদশে সুযোগ পান তিনি। তার নিজের জন্যও মঞ্চ প্রস্তুত ছিল ফর্মে ফেরার। কিন্তু পারেননি এই ব্যাটার। ২৭ বলে ২৭ রান করে রেজিস চাকাভার বলে ব্রেড ইভান্সের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন রিয়াদ।

ঠিক তার পরের বলেই চাকাভা আউট করেন মোসাদ্দেক হোসেনকে। কোনো রান না করেই সাজঘরে ফেরত যান শেষ ম্যাচের অধিনায়ক। দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় জিম্বাবুয়ের দিকে ঘুরিয়ে দেন চাকাভা।

সেখান থেকে বাংলাদেশকে উদ্ধারের চেষ্টা করেন আফিফ হোসেন ও মাহেদী হাসান। দুজনের জুটিতে আসে ৩৪ রান। কিন্তু দলকে জয়ের গন্তব্যে পৌঁছাতে পারেননি কেউই। নিউয়াচির ফুলটস বলে মারতে গিয়ে সিকান্দার রাজার হাতে ক্যাচ তুলে দেন মাহেদী। ২৭ বলে ৩৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি আফিফ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে বাংলাদেশ।

এক ওভারে ৩৪ রান দিয়ে লজ্জার এক রেকর্ড নাসুমের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa