জুমবাংলা ডেস্ক : ভারতের মিডিয়া চরম মিথ্যাচার করছে। তারা ফলাও করে মিথ্যা প্রচার করে যাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক।

Hindu News

Advertisement

অ্যাডভোকেট গোবিন্দ বলেন, ভারতের কিছু গণমাধ্যম ব্যাপক গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার করছে। নানান উদ্ভট কথাবার্তা বলছে। মঙ্গলবার (৬ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এর প্রতিবাদ জানান।

জামায়াত ও বিএনপির কথা টেনে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বলেন, গতকাল শেখ হাসিনার পদত্যাগের পর এ দেশের হিন্দু সমাজ মনে করেছিল যে তাদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকেলে জামায়াত ও বিএনপির নেতারা তাদের সব নেতাকর্মীকে হিন্দুদের বাড়িতে হামলা-লুটপাট যাতে না হয় এবং মন্দিরে যেন পাহারার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দেন। গতকাল থেকে দেখেছি, তারা পাহারা দিয়েছেন।

তিনি আরো বলেন, যে কারণে সাধারণভাবে হিন্দুদের ওপর কোনো ধরনের হামলা হয়নি বা কোনো মন্দিরে ভাঙচুর হয়নি৷ কিছু আওয়ামী লীগ হিন্দু নেতা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে লম্ফঝম্প করেছিলেন, তাদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ হয়েছে।

একই সঙ্গে মুসলমান আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে গুটি কয়েক সুযোগসন্ধানী লোক মন্দিরে হামলা করেছে। সেটা তেমন কোনো বিষয় না।

ভারতের কিছু গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার করছে দাবি করে গোবিন্দ প্রামাণিক বলেন, নানান উদ্ভট কথা বার্তা বলছে। আজকে দেখলাম, শেখ হাসিনাকে নিয়ে কাহিনি তৈরি করেছে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে, সেটা নিয়ে দুঃখের সাগরে ভাসছে ভারতের মিডিয়া।

শুরু হলো HMD Crest এবং HMD Crest Max স্মার্টফোনের বিক্রি, জেনে নিন দাম ও অফার

তার এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ভারতে এক সাংবাদিক আমাকে ফোন দিয়েছিলেন জানতে, আমি তাদের বলেছি, শেখ হাসিনাকে নিয়ে যদি আপনাদের এত কান্না আসে, তাহলে তিনি ভারতে গিয়েছেন, শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তিনি ভারতও রক্ষা করতে পারবেন, সেভেন সিস্টারও রক্ষা করতে পারবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.