Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান
জাতীয়

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: নৌপ্রধান

By Mynul Islam NadimMay 21, 2026, 8:47 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, সমুদ্রসম্পদ সংরক্ষণ ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নৌবাহিনী

বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ৪৪১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নৌবহরে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার এবং আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি যুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘বানৌজা নবযাত্রা’ ও ‘বানৌজা জয়যাত্রা’ নামে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এখন একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে।

নৌপ্রধান আরও জানান, ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন নৌঘাঁটি স্থাপন, যুদ্ধজাহাজ সংযোজন এবং আধুনিক প্রযুক্তি যুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। দেশের প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনে নৌবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি এখন জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। বঙ্গোপসাগরের প্রায় এক লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় মৎস্যসম্পদ, জ্বালানি সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাণিজ্যপথ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সমুদ্রের এসব সম্পদ সুরক্ষা ও সম্ভাবনা কাজে লাগাতে নৌবাহিনী ও কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নৌপ্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে নবীন নাবিকরা জাতীয় পতাকাকে স্পর্শ করে দেশের সেবায় জীবন উৎসর্গের শপথ নেন।

পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সেরা নাবিকদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। শীর্ষস্থান অর্জনকারী নাবিকরা নৌপ্রধানের পদকসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নৌবাহিনী
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at ZoomBangla iNews, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

May 21, 2026, 8:31 PM Asia/Dhaka
News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

May 21, 2026, 5:32 PM Asia/Dhaka
Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

May 21, 2026, 5:29 PM Asia/Dhaka
Latest News
বাসা

পল্লবীতে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

News

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

Army

বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল : সেনাপ্রধান

ফোন চুরি

‘ইত্যাদি’ শুটিং স্পটে ভিড়ের মধ্যে সাংবাদিকসহ বহু ফোন চুরি

হাম

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৭ শিশু মারা গেছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

বিকাশ-নগদ-রকেট

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম

Army

শিগগিরই ব্যারাকে ফিরবে সেনাসদস্যরা : সেনাপ্রধান

৯১৮ মেগাওয়াট বিদ্যুত

৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি

অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে : অ্যাটর্নি জেনারেল

স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp