স্পোর্টস ডেস্ক : সুযোগ এসেছিল কয়েকবার। কেন উইলিয়ামসনের ক্যাচই পড়ল দুইবার। সেই উইলিয়ামসন কয়েক ধাপে পাওয়া জীবনের সঠিক ব্যবহার করে তুলে নিলেন সেঞ্চুরি। তাতে দলীয় সংগ্রহ বাড়ল নিউজিল্যান্ডের।

বাংলাদেশ উইকেট

Advertisement

উইকেটে জমে যাওয়া উইলিয়ামসন হয়ে ওঠেন বাংলাদেশ দলের গলার কাঁটা। সেই উইলিয়ামসন ফিরলেন শেষ বিকেলে। সঙ্গে খেলায় ফেরে বাংলাদেশ।
দিনের খেলা শেষের ৪ ওভার আগে নতুন বল পেয়ে জ্বলে ওঠেন তাইজুল ইসলাম।

নিউজিল্যান্ডের ইনিংসের ৮১তম ওভারে বোল্ড করেন উইলিয়ামসনকে। ১০৪ রানে ফেরেন কিউই ব্যাটার। খানিক পরেই তাইজুল ফেরান নতুন ব্যাটার ইশ সোধিকে। এই বাঁহাতি স্পিনার নেন ৪ উইকেট।
আজ সিলেটে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রানে তুলেছে নিউজিল্যান্ড। ২ উইকেট হাতে থাকা সফরকারীরা বাংলাদেশের প্রথম ইনিংসে তোলা ৩১০ রান থেকে পিছিয়ে ৪৪ রানে।

বাংলাদেশের বাকি থাকা ১ উইকেট দিনের শুরুর বলে ফেলে ব্যাটিং শুরু করা সফরকারীরা প্রথম সেশনে দুই ওপেনারকে হারিয়ে ৭৮ রান তোলে। দ্বিতীয় সেশনে সঙ্গে ৯০ রান যোগ করতে হারায় আরো ২ উইকেট। ৪ উইকেটে ১৬৮ রানে দিনের শেষ সেশন শুরু করতে নেমে সুবিধা করতে পারেননি কিউই ব্যটার টম ব্লান্ডেল। ফেরেন ৬ রানে।

শীতের পোশক ও অনুষঙ্গ বের করার আগে করণীয়

একপ্রান্ত ধরে খেলে সফরকারীদের রান বাড়ানোর কাজ করেন উইলিয়ামসন। ষষ্ঠ উইকেটে গড়েন ফিলিপসের সঙ্গে ৭৭ রানের জুটি। ৪২ রানে থাকা ফিলিপসকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন অনিয়মিত বোলার মুমিনুল হক। ফিরতে পারতেন উইলিয়ামসন। ৬৩ ও ৭০ রানে তাইজুল ও শরিফুলের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। এই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। শতক তুলে আউট হন তাইজুলের বলে। এরপর ফেরেন সোধিও। তাতে স্বস্তি নিয়ে দিনে খেলা শেষ করে বাংলাদেশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.