Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহ লিবিয়ার
আন্তর্জাতিক জাতীয়

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহ লিবিয়ার

By Shamim RezaDecember 23, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : লিবিয়ার উন্নয়নে সহায়তায় আরও বাংলাদেশ থেকে আরও পেশাদার ও দক্ষ কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এছাড়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও পাটজাত পণ্য আমদানি বাড়ানোর জন্য ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলেমান।

Libia

Advertisement

রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এমন আগ্রহের কথা জানান তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষই আগামী বছর বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতির এ সময়ে দীর্ঘস্থায়ী সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র সচিব কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর জোর দেন এবং ব্যবসায়িক আদান-প্রদান বাড়াতে উভয় দেশের চেম্বার অব কমার্সের মধ্যে জোরালো সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এছাড়া তিনি লিবিয়ার পক্ষকে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফের বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করার জন্য সরকারি পর্যায়ের সম্পৃক্ততা বাড়াতে আহ্বান জানান।

রাষ্ট্রদূত সুলেমান অনিয়মিত অভিবাসনের চ্যালেঞ্জ স্বীকার করেন। তিনি এ সমস্যা সমাধানে একটি ইলেকট্রনিক নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়নের জন্য লিবিয়ার প্রচেষ্টার কথা জানান।

পররাষ্ট্র সচিব লিবিয়ার অর্থনীতিতে বাংলাদেশি পেশাজীবী ও শ্রমিকদের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন এবং আরও দক্ষ কর্মী ও পেশাজীবী প্রেরণের মাধ্যমে নিয়মিত অভিবাসনকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ভিসা ছাড়াই প্রবেশে সুখবর দিলো কানাডার সরকার

উভয় পক্ষই উচ্চ-পর্যায়ের সফরের সুবিধার্থে এবং দ্বিপক্ষীয় পরামর্শের জন্য দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বিস্তৃত বিষয়াদি কভার করে এমন একটি এমওইউ স্বাক্ষর ত্বরান্বিত করতে সম্মত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

July 13, 2026
পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

July 13, 2026
বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

July 13, 2026

Latest News

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa