Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতের বিপক্ষে ৩৫৬ রানে পিছিয়ে বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতের বিপক্ষে ৩৫৬ রানে পিছিয়ে বাংলাদেশ

By iNews DeskSeptember 21, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার ১০ ওভারের চেয়ে কম বাকি থাকলেও মাঠে আলো কমে আসায় নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের খেলা শেষের ঘোষণা দিয়েছে আম্পায়াররা। তার আগে ২৯৮ দিন পর হাফসেঞ্চুরির দেখা পান বাংলাদেশ অধিনায়ক শান্ত। এটি ছিল তার ক্যারিয়ারের ৪র্থ অর্ধশত।

Bangladesh

Advertisement

বাংলাদেশের অধিনায়ক ২০২৩ সালের নভেম্বরে সবশেষ করেছিলেন টেস্ট ফিফটি। সেটাকে অবশ্য পরে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে করেছিলেন ১০৫ রান। এরপর গেল ২৯৮ দিনে ১০ ইনিংসে আর কোনো ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ছিল ৩৮ রান।

দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ৩৫৭ রান, হাতে আছে দু’দিন। শান্ত ৫১ রানে ও সাকিব ৫ রানে অপরাজিত আছেন।

এর আগে ভারতের দেয়া ৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করেন সাদমান ও জাকির। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে চা বিরতির আগে ১৩ ওভারে জাকির-সাদমান মিলে স্কোরবোর্ডে তুলে ফেলেন ৫৬ রান। ভারতের মাটিতে প্রথমবারের মতো ওপেনিং জুটিতে পঞ্চাশোর্ধ্ব রান করল বাংলাদেশ দল। এ ছাড়া সব মিলিয়ে ওপেনিং জুটিতে এটি তৃতীয় পঞ্চাশোর্ধ্ব জুটি।

প্রথমবার ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস খেলেছিলেন ৫৩ রানের জুটি। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটির রেকর্ড নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের দখলে। ২০২২ সালে চট্টগ্রাম টেস্টে দুজনে মিলে করেছিলেন ১২৪ রান।

কিন্তু ইনিংসের ১৭তম ওভারে দলীয় ৬২ রানে জাসপ্রিত বুমরাহর শিকার হন জাকির হাসান (৩৩)। যা ভারতের মাটিতে বাংলাদেশের কোনো উদ্বোধনী জুটির সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ভারতের মাটিতে তিনটি টেস্ট খেলে বাংলাদেশ। ৬ ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ স্কোর ছিল তামিম ইকবাল-সৌম্য সরকারের ৩৮ রান। ২০১৭ সালে হায়দরাবাদে এই রেকর্ড গড়েছিলেন দুই ব্যাটার। এবার তাদের পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েন জাকির হাসান ও সাদমান ইসলাম।

এর আগে তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হন ভারতের দুই ব্যাটার রিশভ পান্ত এবং শুভমান গিল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য করে আউট হওয়ার পরের ইনিংসে ১০০ করেছেন গিল। আর পান্তের সেঞ্চুরি এসেছে দেড় বছরের বিরতি দিয়ে ফিরে আসার প্রথম ম্যাচেই।

শেষ পর্যন্ত ভারত ইনিংস ডিক্লেয়ার করে ২৮৭ রানে। তাতেই বাংলাদেশের সামনে টার্গেট হয় ৫১৫ রান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa