Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতকে ৪০০ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতকে ৪০০ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ

By Saiful IslamSeptember 19, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্টে বাংলাদেশকে দুর্দান্ত এক শুরু এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। এতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত আড়াই শ করতে পারবে কিনা সেই সন্দেহ জেগেছিল। কিন্তু শঙ্কায় ভোগা সেই ভারতের হাতেই এখন টেস্টের নিয়ন্ত্রণ।

Bangladesh

Advertisement

১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত দিন শেষে আর কোনো উইকেটই হারায়নি।

প্রথম দুই সেশন উইকেট উদযাপন করলেও শেষ সেশনে রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে হতাশাই পেয়েছেন হাসানরা। বাংলাদেশি বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ৭ম উইকেটে রেকর্ড অপরাজিত ১৯৫ রানের জুটি গড়েছেন তারা।

৭ম কিংবা তার পরের উইকেটে সর্বোচ্চ জুটি। রেকর্ড জুটি গড়ার পথে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া অশ্বিনের ১০২ রানের বিপরীতে ৮৬ রানে অপরাজিত আছেন জাদেজা।

দুজনের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করেই ভারত দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৩৯ রানে।

আগামীকাল দ্বিতীয় দিন দলীয় স্কোরকে চার শ ছাড়িয়ে আরো বড় সংগ্রহের লক্ষ্যে নামবেন জাদেজা-অশ্বিন, এটাই স্বাভাবিক। তবে স্বাগতিকদের ৪০০ রানের মধ্যেই আটকাতে চায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন দিনের সেরা বোলার হাসান।

৪ উইকেট নেওয়া পেসার বলেছেন,‘আমার কাছে মনে হচ্ছে ৪০০ এর আগে অলআউট করতে পারলে আমাদের জন্য ভালো হবে। উইকেট এখন অনেক সহজ হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য। অনেক ব্যাটিং সহায়ক এখন। আমরা চেষ্টা করছি কীভাবে চাপ দেওয়া যায় সেভাবে বল করার। কালকে ইনশাল্লাহ এটাই হবে।’

প্রথম দুই সেশন কিপ্টে বোলিং করলেও শেষ সেশনে হাত খুলে রান দিয়েছেন বাংলাদেশি বোলাররা। শেষ বিকেলে রান দেওয়ায় আক্ষেপ ঝড়েছে হাসানের কণ্ঠে। তিনি বলেছেন,‘আমার মনে হয় বোলিংটা আরেকটু মিতব্যয়ী, আরেকটু গোছানো হতে পারত। চেষ্টা করছি যেন ভালো জায়গায় বল করে তাদের চাপে ফেলা যায়। এখন মোমেন্টাম ওদের দিকে আছে। চেষ্টা করলে আশা করি ৪০০ এর আগে অলআউট করতে পারব ইনশাল্লাহ।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa