স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। সে হিসেবে নতুন অনেক দল এসেছে এবারের বিশ্বকাপে। অনেকে আবার পুরনো হলেও অনিয়মিত। যারা কিনা এবারের বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তা জানান দিতে চায় বিশ্বমঞ্চে। দারুণ ক্রিকেটে মুগ্ধতা ছড়িয়ে আইসিসির কাছে দাবি জানাতে চায় আরও বেশি বেশি ম্যাচ। তেমন দলগুলোর একটি নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশের গ্রুপে পরেছে দলটি। যাদের কিনা সামর্থ্য আছে বাংলাদেশকে হারানোর। এমনটাই মনে করেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক ইয়ান বিশপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

Advertisement

এ নিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা। বাংলাদেশ অবশ্য আগের সবকটি আসরেই খেলেছে। যদিও এই ফরম্যাটের বিশ্বকাপে জয়ের সংখ্যায় বাংলাদেশের চেয়ে ঢের এগিয়েই আছে ডাচরা। এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলে ৯টিতেই জয় তাদের। অন্যদিকে ৩৮ ম্যাচে বাংলাদেশের জয় মোটে ৯টি।

তাছাড়া সবশেষ ভারত বিশ্বকাপেও বাংলাদেশকে হারিয়েছে ডাচরা। তার ওপর সাম্প্রতিক সময়ে ভয়াবহ ক্রিকেট খেলছে বাংলাদেশ। এমন দলটির বিপক্ষে তাই যে কেউই বাজি ধরার সাহস দেখাবে। ইয়ান বিশপই কেনই বা বাদ যাবেন। তিনিও স্বাভাবিকভাবেই এগিয়ে রেখেছেন ডাচদের।

ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিকের ভিলেন যশ

বিশ্বকাপে ছোট দেশগুলোর কাছে হারের ঝুঁকিতে কারা বেশি? এমন প্রশ্নের বিপরীতে সাবেক এই ক্যারিবীয় পেস বলেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। তাছাড়া আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.