স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের নবম আসর। আসন্ন এই বিশ্বকাপে নতুন কিছুর স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানরা। গতকাল (বুধবার) দিবাগত রাত ১.৪০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

mas

Advertisement

লাল-সবুজের জার্সিতে এখন আর দেখা যায় না মাশরাফি বিন মোর্ত্তজাকে। জাতীয় দল থেকে দূরে থাকলেও খোঁজখবর ঠিকই রাখেন। দলের সুসময়ে যেমন প্রশংসায় ভাসান, তেমনি দুঃসময়েও অভিভাবকের মতো পাশে থেকে অনুপ্রেরণা জোগান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নাজমুল হোসেন শান্তদের শুভকামনা জানালেন সাবেক এই অধিনায়ক।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে হবে সিরিজের ম্যাচগুলো। সে কারণেই আগেভাগে দেশ ছেড়েছে টিম টাইগার্স। বিশ্বকাপে খেলা বাংলাদেশ ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে ভুলেননি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিশ্বকাপ দলকে শুভকামনা জানিয়ে সাবেক এই অধিনায়ক নিজের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘সাহস সবসময় গর্জন করে না,শুধু দিন শেষে শান্ত কন্ঠস্বরে বলে, আগামীকাল চেস্টা করব। “Go and kill it champs” সব সময় শুভকামনা আমার প্রাণের দেশ, প্রাণের দলের প্রতি বাংলাদেশ।’

মেয়েরা সবার আগে ছেলেদের যে জিনিস দেখে

উল্লেখ্য, ২ জুন বিশ্বকাপ আসর শুরু হলেও, বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.