বাংলাদেশি নাগরিকদের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ই-ভিসা চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য। এর ফলে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া হবে আরও সহজ ও ডিজিটালভিত্তিক।

নতুন ব্যবস্থায় ভিসা ইস্যুর পর আবেদনকারীকে পাসপোর্টের তথ্য অনলাইনে জমা দিতে হবে এবং ই-ভিসা যাচাইয়ের জন্য একটি ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এসব তথ্য সঠিকভাবে যাচাই করা বাধ্যতামূলক।
ইউকেভিআই অ্যাকাউন্টে সব তথ্য হালনাগাদ হওয়ার পরই ভ্রমণ করা যাবে। এই সেবা গ্রহণে কোনো ধরনের ফি লাগবে না, ফলে আবেদনকারীরা সহজেই বিনামূল্যে তাদের ই-ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ই-ভিসা ব্যবস্থার মাধ্যমে কাগজভিত্তিক ভিসা প্রক্রিয়ার ঝামেলা কমবে এবং ভ্রমণকারীরা আরও দ্রুত ও নিরাপদভাবে ভিসা যাচাই করতে পারবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ই-ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের সরকারি ওয়েবসাইট https://www.gov.uk/evisa ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


