জুমবাংলা ডেস্ক : ইরানে অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৪০তম আসরে সম্মানিত বিচারক হিসেবে অংশ নিতে সফরে যাচ্ছেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।

আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত

Advertisement

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

জানা যায়, ইরানের রাজধানী তেহরানে আগামী ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি হিফজ, কিরাত ও তাফসিরসহ মোট আটটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাঈসী বিচারকমণ্ডলী ও প্রতিযোগীদের মাঝে সম্মাননা-পুরস্কার প্রদান করবেন।

স্বাধীনতার পর প্রথম ব্যক্তি হিসেবে ইরানে অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিচ্ছেন কারি আহমাদ বিন ইউসুফ।

এর আগে ২০১১ সালে আহমাদ বিন ইউসুফ এ প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে প্রথমবারের মতো কিরাতে ৩য় স্থান অর্জন করে সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। তার এই সফরের মাধ্যমে সারা বিশ্বে লাল সবুজের পতাকা আরও একবার সমুন্নত হবে ও বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।

রমজানে খেজুরের তীব্র সংকটের শঙ্কা

প্রতিযোগিতা শেষে কারি আহমাদ ইউসুফ আগামী ২৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের রুপকার কারি মুহাম্মাদ ইউসুফ রহিমাহুল্লাহর বড় ছেলে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.